ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৮:৫৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৮:৫৮:০৫ অপরাহ্ন
নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১ নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১
নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে পুলিশের উপর চড়াও, ইউনিফর্ম ছিড়ে ফেলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার  (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলার বাদ মালঞ্চী এলাকার ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন(৩৫)। বাবার নাম সাইদুর হোসেন। বাড়ি উপজেলার  গাবতলী এলাকায়।
 
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে আজ পেট্রোল ও অকটেন বিতরণে পুলিশের একটি দল সহযোগিতা করছিল। দেলোয়ার হোসেন মূল রাস্তায় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল দাঁড় করালে যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগী পুলিশের সহকারী  উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান যানজট নিরসনের স্বার্থে মোটরসাইকেল সরিয়ে নিতে বললে রাগান্বিত হয়ে গাড়ি সরাবেন না বলে অনড় থাকেন। দ্বিতীয়বার গাড়ি সরিয়ে নিতে বললে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশ সদস্যের পরিহিত ইউনিফর্ম ছিড়ে ফেলে এবং কিল-ঘুষি মারতে থাকে। পরে তেল নিতে আসা অন্যান্য চালকরা এগিয়ে এসে পুলিশ সদস্যকে উদ্ধার করে।

এএসআই সিদ্দিকুর রহমান বলেন, সরকারি দায়িত্ব পালন করতে সবাইকেই সরে যেতে বলা হয়েছে। যানজট নিরসনের জন্য বলতে গিয়ে তিনি আমার উপর চড়াও হোন। প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় একটি মামলা করেছি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন,  এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২