ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ৪৫০ টাকার বিরোধে বন্ধুর হাতে বন্ধু আশিকুর খুন, আটক ১ কিম জং খুন হলে পর পর পরমাণু হামলা, ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সংবিধানই পাল্টে ফেলল উত্তর কোরিয়া! নারীর স্তনের ছবিকে ঘিরে কুরুচিকর আচরণ, ক্ষোভে ফুঁসলেন ভূমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা বাণী গরুর দুধের চেয়ে ৩ গুণ বেশি প্রোটিন আরশোলার দুধে! বিক্রি হয় আটাও, গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরের টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১ চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমি বাড়ি আসছি মা। তোমাদের সঙ্গে ঈদ করবো' ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ নারীদের জন্য ট্রেনে আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী ব্রাজিলের ১০ নম্বর জার্সি: তবে কি নেইমারের সিংহাসনে দখলে ভিনিসিয়ুস সাজঘরে শ্যাম্পেন-ফোয়ারা! দু’দশকের জ্বালা সুদে-আসলে মেটাল আর্সেনাল হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৭ শিশুর ত্বকের ধরন বুঝে বাড়িতে তৈরি করুন গায়ে মাখার ‘ক্লিনজার’ বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ

তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৮:৫৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৮:৫৪:৩২ অপরাহ্ন
তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত
রাজশাহীর তানোর ও মোহনপুর উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী শিব নদীর বুরুজঘাটে তৈরি বেইলি ব্রিজটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। এখন এর পাটাতনে মরিচা ধরেছে অনেক নাট বোল্টু খোয়া গেছে।

এ অবস্থায় নাজুক এই ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন পথচারীদের পাশাপাশি  হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। বাড়াচ্ছে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি।এদিকে অনেক আগেই এই বেলী ব্রিজে ভারী যানবাহন চালাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে,তার পরেও অনেকে ভারী যানবাহন নিয়ে চলাচল করছে।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কারের পাশাপাশি এখানে নতুন একটি পাকা সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের সে চাওয়া আজ অবধি পূরণ হয়নি।

জানা গেছে,তানোরে ১৯৯২ সালে শিব নদীর ওপর নির্মিত অস্থায়ী বেইলি ব্রিজটির বয়স ৩৩ বছর পেরিয়েছে। অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে ক্ষয় হয়েছে ব্রিজের পাতগুলোও।এতে বর্ষাকালে বৃষ্টির পানি জমে থাকায় এবং শীত কালে কোঁয়াশা পড়ে পিচ্ছিল হয়ে পড়ায় জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয় যানবাহন চালকদের। বেইলি ব্রিজটির বিভিন্ন অংশে খসে গেছে পাটাতনের জোড়া লাগানো অংশ। ভারী কোনো যানবাহন উঠলেই কাঁপতে শুরু করে ব্রিজটি। যানবাহন চলছে বেশ ঝুঁকি নিয়েই।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর তানোর ও মোহনপুর উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ১৯৯২ সালে সড়ক ও জনপথের(সওজ) উদ্যোগে শিব নদের বুরুজ ঘাটে  অস্থায়ীভাবে প্রায় একশ' ৭৫ মিটার লম্বা এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়।

এরপর ৩৩ বছর পেরিয়ে গেলেও ব্রিজটি মেরামত কিংবা সংস্কারের কাজ করা হয়নি। এমনকি নতুন করে স্থায়ী কোনো ব্রিজ নির্মাণেরও কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। প্রতিদিনই ছোট-বড় মিলিয়ে অসংখ্য যানবাহন ঝুঁকি নিয়ে ব্রিজটির ওপর দিয়ে চলাচল করছে। এতে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। গতকাল দুপুরে সরেজমিন দেখা গেছে, ব্রিজের পাতগুলো ক্ষয় হয়ে গেছে। কোনো গাড়ি ব্রেক করলেই ভয় রয়েছে পিছলে যাওয়ার। ফলে, জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে ওই বেইলি ব্রিজ দিয়ে। ব্রিজের রেলিংগুলোর মাঝেও অনেক ফাঁকা। তাই দুর্ঘটনায় নিচে পড়ারও আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা বলছেন, মোহনপুর ও তানোর উপজেলায় প্রচুর ধান ও সবজি উৎপাদন হয়। এগুলো এক উপজেলা থেকে অন্য উপজেলায় নিয়মিতভাবেই আনা নেয়ার সহজ রাস্তা এটি। যখনই ছোট থেকে মাঝারি কোনো ট্রাক পণ্য নিয়ে ব্রিজটিতে ওঠে তখনই শব্দ করে কাঁপতে শুরু করে ব্রিজটি। বড় ট্রাক উঠলে জোরে জোরে কাঁপতে শুরু করে।

এছাড়া বৃষ্টি হলে ব্রিজটিতে গাড়ি নিয়ে ওঠা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আজিজুল নামের এক ট্রাকচালক বলেন, ট্রাক নিয়ে ব্রিজে উঠতেই শব্দ হয় এবং কাঁপে। মনে হয় এই বুঝি ভেঙে পড়ল।আব্দুর রাজ্জাক বলেন, তিনি নিয়মিত এই বেইলি ব্রিজ দিয়ে যাতায়াত করেন।কিন্ত্ত বর্ষার সময় বৃস্টির পানি ও শীতে ঘন কুয়াশা পড়লে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতে চরম ঝুঁকির মুখে পড়তে হয়।

এবিষয়ে তানোর উপজেলা প্রকৌশলী নুর নাহার বলেন, অস্থায়ী বেইলি ব্রিজগুলোতে একটু ঝুঁকি থাকে। এই ব্রিজ সড়ক ও জনপদের রাস্তায়। ব্রিজটির বিষয়ে সব দায়দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের বলে জানান তিনি।

এবিষয়ে রাজশাহী সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী সানজিদা আরেফিন ঝিনুক বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হয়েছে এবং ব্রিজ মেরামতের মালামাল ক্রয় করা হয়েছে, দ্রুত মেরামত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ৪৫০ টাকার বিরোধে বন্ধুর হাতে বন্ধু আশিকুর খুন, আটক ১

রাজশাহীতে ৪৫০ টাকার বিরোধে বন্ধুর হাতে বন্ধু আশিকুর খুন, আটক ১