ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৮:৪৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৮:৪৯:৪৪ অপরাহ্ন
মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দা উপজেলায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক করেছে স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকাপুর স্কুল মোড়ে এসব সার আটক করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলা থেকে বাগমারা উপজেলায় পাচারের উদ্দেশ্যে দুটি ভটভটিতে করে ৪৫ বস্তা সার নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী কালিকাপুর স্কুল মোড়ে যানবাহন দুটি আটক করে। পরিস্থিতি বেগতিক দেখে চালকেরা ভটভটি ফেলে পালিয়ে যান। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে।

আটক সারের মধ্যে ২০ বস্তা টিএসপি এবং ২৫ বস্তা ডিএপি ছিল। মালিকের সন্ধান না পাওয়ায় প্রশাসন নির্ধারিত সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের কাছে সারগুলো বিক্রি করে দেয়। টিএসপি প্রতি বস্তা ১৩৫০ টাকা এবং ডিএপি প্রতি বস্তা ১০৫০ টাকা দরে বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহসহ স্থানীয় কৃষকেরা।
 
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, মালিক না থাকায় সরকারি নির্ধারিত দামে সারগুলো কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম