ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

নগরীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৮:৩৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৮:৩৮:২৫ অপরাহ্ন
নগরীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬ নগরীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬
রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নারীসহ ছয়জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র থানা পুলিশ। 

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৪টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন- রাজশাহী মহানগরীর কর্ণহার থানার স্বরমংলা (কুমড়াপুকুর আদর্শগ্রাম) গ্রামের মো: আ: রাজ্জাকের ছেলে মো: মাহাবুব হক (৩৬),কাটাখালী থানার মাহেন্দ্রা (জায়গীর) গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে মো: সুমন আলী (৩২), রাজপাড়া থানার দাসপুকুর এলাকার মোঃ হুমায়ুন কবিরের ছেলে মো: হামিম (২১), একই এলাকার হেলালের ছেলে মো: মিম (২০),পবা থানার চৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মো: আহসানের মেয়ে মোসা: সুমি আক্তার বিথী (২৫) এবং একই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মো: সাগর আলী (৫০)।  

মঙ্গলবার (১৪ এপ্রিল) মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গত ১২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কর্ণহার থানার স্বরমংলা এলাকায় অভিযান চালিয়ে মাহাবুবকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, ১৩ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বেলপুকুর থানার মাহেন্দ্রা কদমতলা এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একই তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হামিম ও মিমকে গ্রেপ্তার করা হয়। একই তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে পবা থানার চৌবাড়িয়া মধ্যপাড়া এলাকায় সুমি আক্তার বিথী ও রেজাউল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আটক আসামি সুমির দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় অভিযান চালিয়ে সাগর আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে মোট ৬ কেজি ২শ ৫০ গ্রাম গাঁজা, ৩০ পিস ইয়াবা এবং ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৭শ টাকা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মিমের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ১টি মাদক ও ১টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম