ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে (Rupa-16) পরিবারের মিলনমেলা রুয়েটে অনুষ্ঠিত হলো এআই কার্নিভাল: প্রযুক্তিতে উদ্ভাবনের মঞ্চে শিক্ষার্থীদের সৃজনশীল পদচারণা প্রেমিকের উপর 'কালো জাদু' করে নিজের কাছে ধরে রেখেছিলেন কঙ্গনা! ব্যাটিং ব্যর্থতায় হাতের মুঠোয় থাকা ম্যাচে হেরেছে বাংলাদেশ মুখে দুর্গন্ধ থেকে অতিরিক্ত ক্লান্তি! নিঃশ্বাস নেওয়ার ভুলে একাধিক শারীরিক সমস্যা হতে পারে বিচ্ছেদের কারণ নিয়ে অবশেষে মুখ খুললেন হংসিকা বিয়েবাড়িতে আসা ১১ বছরের শিশুকে উনুনে ‘ফেলে’ দিলেন খাদ্য পরিবেশনকারী সমুদ্রপথে রোহিঙ্গাদের সবচেয়ে প্রাণঘাতী বছর ২০২৫: ইউএনএইচসিআর লেবাননে যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত: ইরান নগরীতে বর্ষবরণ উৎসব ও নান্দনিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত রামেকে হামের প্রাদুর্ভাব অব্যাহত, ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১১ রাজশাহীতে অতিরিক্ত তেল মজুত ও বিক্রি: হাতেনাতে ধরা, জরিমানা রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ, রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং ঘাসিগ্রাম ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩২ সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ঐতিহ্য আর উৎসবের ছোঁয়ায় রুয়েটে নববর্ষ ১৪৩৩ উদযাপন

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৮:০০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৮:০০:৩২ অপরাহ্ন
ঐতিহ্য আর উৎসবের ছোঁয়ায় রুয়েটে নববর্ষ ১৪৩৩ উদযাপন ঐতিহ্য আর উৎসবের ছোঁয়ায় রুয়েটে নববর্ষ ১৪৩৩ উদযাপন
দেবদারুর সবুজে ঘেরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উৎসবকে ঘিরে দিনভর প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো ক্যাম্পাস, যেখানে অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার সকালে আয়োজিত বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বের হওয়া এ র‍্যালিতে ফুটে ওঠে বাংলার চিরায়ত গ্রামীণ জীবন ও সংস্কৃতির নানা অনুষঙ্গ। নকশিকাঁথা, মাটির তৈজসপত্র, ঢোল-বাঁশির সুর এবং কৃষিভিত্তিক উপকরণ শোভাযাত্রাকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।

উৎসবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা, যা রুয়েটের সাংস্কৃতিক সংগঠন ‘অনুরণন’-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। সংগীত, নৃত্য, আবৃত্তি এবং লোকজ পরিবেশনার মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি মঞ্চে জীবন্ত হয়ে ওঠে। পাশাপাশি স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা পুরো আয়োজনে নান্দনিকতা যোগ করে।

এছাড়াও ক্যাম্পাসজুড়ে বসে নানা ধরনের ঐতিহ্যবাহী স্টল, যেখানে পিঠাপুলি, পান্তা-ইলিশ ও হস্তশিল্পের সমাহার ছিল চোখে পড়ার মতো। এসব আয়োজন উৎসবকে পরিণত করে এক প্রাণবন্ত মিলনমেলায়, যেখানে সকলের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে (Rupa-16) পরিবারের মিলনমেলা

মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে (Rupa-16) পরিবারের মিলনমেলা