ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

রাজশাহী জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৭:৫৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৭:৫৪:৪৭ অপরাহ্ন
রাজশাহী জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন রাজশাহী জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন এবং পৌরসভা আমীর ও সেক্রেটারিদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা শিবির-২০২৬ আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম মোর্তুজার সঞ্চালনায় নগরীর শাহ্ ডাইন কমিউনিটি সেন্টারে আয়োজিত শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, জেলা নায়েবে আমীর মাইনুল হোসেন ও মাওলানা আব্দুল খালেক, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাসান, অধ্যক্ষ নাজমুল হক, নুরুজ্জামান লিটন অধ্যাপক কামরুজ্জামান তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাশ,তানোর পৌর আমির মাওলানা মকছেদ আলী ও পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা প্রমুখ।এছাড়াও সকল পৌরসভা ও ইউপির আমির-সেক্রেটারী,জেলা কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যগণসহ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন,“সংগঠনের ভিত্তি মজবুত করতে তৃণমূল নেতৃত্বের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিক্ষা শিবির সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে।”তিনি আরো বলেন,“বর্তমান সময়ে নেতৃত্বের জন্য জ্ঞান, ধৈর্য ও পরিকল্পিত কর্মপদ্ধতি অপরিহার্য। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সুশৃঙ্খল দাওয়াহি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে।”

প্রধান অতিথি আরো বলেন, “ইসলামী শিক্ষার আলো ব্যক্তি, পরিবার ও সমাজকে আলোকিত করে। নেতৃত্বের মাঝে সেই শিক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে পারলেই সংগঠনের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।”

এদিকে সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল খালেক বলেন,“এই শিক্ষা শিবিরের মাধ্যমে নেতৃবৃন্দ নতুন উদ্দীপনা ও দিকনির্দেশনা পেয়েছেন। আমরা প্রত্যাশা করি, এখান থেকে অর্জিত জ্ঞান ও পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়িত হবে।তিনি আরো বলেন,“তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দই সংগঠনের প্রাণ। তাদের সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত প্রশিক্ষণ সংগঠনের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে।”

এদিন দিনব্যাপী শিক্ষা শিবিরে বিভিন্ন সেশন, দলীয় আলোচনা এবং দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীদের সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক চেতনা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা