ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০২:৪৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০২:৪৩:৫২ অপরাহ্ন
উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি ছবি: সংগৃহীত
‘ক্রিকেটের বাইবেল’ হিসেবে খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৬৩তম সংস্করণ প্রকাশের আগেই ঘোষণা করা হয়েছে ২০২৫ সালের সেরা ক্রিকেটারদের নাম। এবারের ‘উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। আর নারীদের বিভাগে এই সম্মান পেয়েছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা।

৩৬ বছর বয়সি স্টার্কের জন্য ২০২৫ সাল ছিল অসাধারণ সফল। পুরো বছরে ১১টি টেস্টে তিনি নিয়েছেন ৫৫ উইকেট, গড় মাত্র ১৭.৩২। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ রানে ৬ উইকেট তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স। একই ধারাবাহিকতা তিনি ধরে রেখেছিলেন অ্যাশেজ সিরিজেও, যেখানে প্রথম দুই টেস্টেই ১৮ উইকেট নিয়ে দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন। পুরো সিরিজ শেষে তার ঝুলিতে ছিল ৩১ উইকেট।

অন্যদিকে, ভারতের নারী দলের প্রথম বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দীপ্তি শর্মা। পুরো টুর্নামেন্টে ২১৫ রান করার পাশাপাশি তিনি নিয়েছেন ২২ উইকেট। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

এছাড়া ‘উইজডেন ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার’-এ জায়গা পেয়েছেন ভারতের শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, রিশভ পন্ত এবং মোহাম্মদ সিরাজ। গিল এজবাস্টনে ৪৩০ রানের অসাধারণ ইনিংস খেলে জিতেছেন ‘উইজডেন ট্রফি’। টি-টোয়েন্টিতে ১০০০ রান পূর্ণ করে বিশ্বসেরা হয়েছেন অভিষেক শর্মা।

ইংল্যান্ড থেকে তালিকায় জায়গা পেয়েছেন হাসিব হামিদ। পাশাপাশি অ্যালমানাকে কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড-এর স্মৃতির প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম