ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধুরইল ইউপিতে মসলা ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত শিশুদের নিরাপত্তা নিয়ে কোরিয়ান সিনেমা ‘হোপ’ ডিপফেকের শিকার অভিনেত্রী রুক্মিণী বসন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, হেফাজত নেতা আটক কিশোরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া মানুষ গড়ার শক্তি সংস্কৃতি”আকাশ সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানবিকতা ফেরানোর আহ্বান মায়ের থেকে টাকা ধার করে কেনা ক্যামেরা, কলকাতার রাস্তাতেই শুরু শাহরুখের স্বপ্নযাত্রা ঝালকাঠিতে কুপিয়ে হত্যার পর যুবকের মরদেহ পুকুরে ফেলে গেলো দুর্বৃত্তরা পরকীয়া আসক্ত স্ত্রীকে শাসন করায় বিপাকে স্বামী গাজা যুদ্ধে ভারতসহ ৫১ দেশ অস্ত্রের যোগান দেয় ইসরায়েলকে দেশে এই প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড গরুর মাংস খেতে কিডনি রোগীর সতর্কতা রাজশাহীসহ রাতের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ট্রাকে আঁকা নারীর ছবি চাটছেন বৃদ্ধ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা ​রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার - ৪ উচ্চশিক্ষায় শীর্ষে কানাডা, দ্রুত এগোচ্ছে এশিয়ার দেশগুলো জামাইয়ের সাথে পরকীয়া গর্ভবতী শাশুড়ির ক্ষমা প্রার্থনা হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু

দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০২:৩৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০২:৩৬:৩৬ অপরাহ্ন
দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন
সারাদেশের মানুষ যখন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে মেতেছে, তখন এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠে এলো দীর্ঘদিনের মানসিক নিপীড়ন ও তা থেকে মুক্তির কথা। ইংরেজি ২০২৬ সাল এবং বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের এই মিলনমেলায় দাঁড়িয়ে এক নতুন দিগন্ত উন্মোচনের কথা জানিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় মোহনপুর উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষের অনুষ্ঠানে একথা বলেন এমপি।

অতীতের কঠিন সময়ের কথা স্মরণ করেন এমপি বলেন, "আমরা দীর্ঘদিন ধরে মানুষের মনের মাধুরী সাজিয়ে-গুছিয়ে তাদের প্রাণের কোমল স্পর্শে পৌঁছানোর সুযোগ খুব কম পেয়েছি। মানসিকভাবে আমরা অত্যন্ত নিপীড়িত ও নির্যাতিত ছিলাম।"

তবে এই বন্দিদশা ও নিপীড়নের অবসান ঘটেছে বলে তিনি মনে করেন। অবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি সাম্প্রতিক একটি দিনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, "২০২৪ সালের ৫ আগষ্ট আমাদের জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যে দিগন্তের জানালা-দরজাগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, তা এখন খুলে দেওয়া হয়েছে।"

বক্তব্যের শেষে তিনি সবার সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করে বলেন, "শান্তি ও সুখের দিশারিতে আগত প্রহরগুলো সবার জীবনে আনন্দের চিরভাস্বর হয়ে বয়ে আনুক।"

এর আগে মোহনপুর উপজেলা থেকে রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে বৈশাখী শোভাযাত্রায় বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা কৃষকদল সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিকদল সভাপতি মোজাম্মেল হক, ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, প্রানী সম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহম্মেদ, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান্দ, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নুরে আলম সিদ্দিকী মুকুল, ধুরইল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম,  

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯