ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

আত্রাইয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত, বৈশাখী শোভাযাত্রা ও পান্তা উৎসব

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০২:৩২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০২:৩২:৪৭ অপরাহ্ন
আত্রাইয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত, বৈশাখী শোভাযাত্রা ও পান্তা উৎসব আত্রাইয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত, বৈশাখী শোভাযাত্রা ও পান্তা উৎসব
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ” গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে আত্রাইয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী,শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) এস এম রেজাউল ইসলাম রেজু। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাওল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক।

শোভাযাত্রা শেষে শুরু হয় পান্তা উৎসব, যেখানে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। একই সাথে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যা উপস্থিত সকলের মাঝে উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। 

প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। এই উৎসব বাঙালির প্রাণের উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে আমাদের একসাথে বেঁধে রাখে। নতুন বছরের শুরুতে আমরা সবাই যেন নতুন উদ্যমে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে পারি—এটাই আমাদের প্রত্যাশা।

দিনব্যাপী এ আয়োজনে আত্রাইয়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার