ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

ম্যারাডোনার মৃত্যু রহস্য ‍উদঘাটনে আবার শুরু হচ্ছে বিচার

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০২:২১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০২:২১:১৯ অপরাহ্ন
ম্যারাডোনার মৃত্যু রহস্য ‍উদঘাটনে আবার শুরু হচ্ছে বিচার ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। একজন বিচারকের নৈতিক স্খলনজনিত কেলেঙ্কারিতে গত বছর প্রথম দফার বিচার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার ঠিক এক বছর পর এই শুনানি আবার শুরু হলো।

২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। হাসপাতাল থেকে ফেরার কিছুদিন পর মৃত্যু হয় তার। অভিযোগ ওঠে চিকিৎসকদের চিকিৎসাজনিত অবহেলার কারণে মার যান ম্যারাডোনা।  

এই কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর পর তার সাত সদস্যের মেডিক্যাল টিমকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। ম্যারাডোনার সন্তানসহ সাক্ষীদের ঘণ্টার পর ঘণ্টা সাক্ষ্যগ্রহণ করা হয়। আড়াই মাস পর বিচার কার্যক্রম মাঝপথে থমকে যায়।

২০২৫ সালের মে মাসে বিচার কার্যক্রম বাতিল হয়। এক বিচারকের বিরুদ্ধে মামলাসংক্রান্ত একটি ডকুমেন্টারিতে জড়িত থাকার অভিযোগ ওঠে, যা ছিল নীতির লঙ্ঘন। বিচারক জুলিয়েতা মাকিনতাখকে পরে অভিসংশন করা হয়। 

এই নতুন বিচারে ১২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে এবং ম্যারাডোনার মৃত্যুর জন্য তার মেডিক্যাল টিম দায়ী কি না, সেটা খতিয়ে দেখা হবে। অভিযুক্তদের তালিকায় আছেন চিকিৎসক, মনোবিদ ও নার্স। ম্যারাডোনা হাসপাতাল থেকে ফেরার পর তাদের কাছেই চিকিৎসা নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ প্রমাণ হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত