ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

সবুজ-সাদা বাহারি ঠান্ডা খাবারে ভাল থাকবে লিভার, বাড়বে ত্বকের উজ্জ্বলতা

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০২:১৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০২:১৫:৫৩ অপরাহ্ন
সবুজ-সাদা বাহারি ঠান্ডা খাবারে ভাল থাকবে লিভার, বাড়বে ত্বকের উজ্জ্বলতা ছবি: সংগৃহীত
সকাল কী ভাবে শুরু হচ্ছে, তার উপর নির্ভর করে দিনটি। তাই সকালের খাবারটিও হওয়া দরকার স্বাস্থ্যকর। আর সেই তালিকায় যদি থাকে ফাইবার, প্রোটিন, প্রোবায়োটিক-অ্যান্টি-অক্সিড্যান্টের মিলমিশ, তাও সু-স্বাদের মোড়কে, তবে?

একঘেয়ে স্মুদি নয়তো টোস্ট-অমলেটের বদলে গরমের দিনে বেছে নিন এমনই এক খাবার। ফ্লোরিডার পেটের চিকিৎসক জানাচ্ছেন, সকালের খাদ্যতালিকায় জুড়লে এই খাবারই ভাল রাখবে লিভার। দিনভর শর্করার মাত্রা বৃদ্ধি নিয়েও ভাবতে হবে না। প্রোবায়োটিক পেট ভাল রাখবে। আর এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্টের গুণে বাড়বে ত্বকের জেল্লা।

ইদানীং মাচা নিয়ে হইচই। অনেকেই সকালে চা হিসাবে মাচাতেই চুমুক দেন। সেই মাচা দিয়েই তৈরি হবে সুস্বাদু প্রাতরাশ। আর তাতেই থাকবে চিয়াবীজ, দুধ, ইয়োগার্টের মিলমিশ। চাইলে জুড়তে পারেন কিউয়ি, কলা বা বেরি জাতীয় ফলও। আদতে তা হল মাচা পুডিং।

সবুজ রঙের মাচায় রয়েছে পলিফেনল, অ্যামাইনো অ্যাসিড, যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। এই চা খেলে শরীরে ক্যাফিন কম জমা হয়, ওজনও নিয়ন্ত্রণে থাকে। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর মাচা ত্বকের জেল্লা ফেরাতেও সহায়ক। সহজপাচ্য ফাইবার, প্রোটিন, হার্টের পক্ষে উপকারী ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, সবই রয়েছে এই বীজে। পাশাপাশি, বিপাকহার বাড়িয়ে তুলতেও সাহায্য করে চিয়াবীজ। এর সঙ্গে দুধ জুড়লে মিলবে ক্যালশিয়াম, প্রোটিন এবং একাধিক খনিজ। ইয়োগার্টে রয়েছে প্রোটিন এবং প্রোবায়োটিক। যা পেটের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

বানাবেন কী ভাবে?

এ জন্য লাগবে— 
২-৩ টেবিল চামচ চিয়াবীজ
এক কাপ দুধ (উদ্ভিজ্জও নিতে পারেন)
১-২ টেবিল চামচ মাচা
১/৪ কাপ ইয়োগার্ট
১ টেবিল চামচ মধু
আধ চা-চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট

জল এবং মাচা পাউডার খুব ভাল করে ফেটিয়ে নিন যত ক্ষণ না ফেনার মতো হয়ে যাচ্ছে। এর সঙ্গে মিশিয়ে নিন দুধ। আরও কিছু ক্ষণ ফেটিয়ে নিন। যোগ করুন চিয়াবীজ এবং ইয়োগার্ট। উপর থেকে মধুও ছড়িয়ে দিন। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে কাচের পাত্রে বা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে ফ্রিজে ভরে রাখুন রাতেই। সকালে উঠে ঠান্ডা মাচা পুডিংয়ের উপরে ছড়িয়ে নিন বেরি বা পছন্দের যে কোনও ফলের টুকরো। চাইলে যোগ করা যেতে পারে আখরোট, আমন্ড কুচিও।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক