ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

দূরত্ব নাকি অনেক দিনের, এ বার কি বিচ্ছেদের পথে দীপিকা-রণবীর?

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০২:১২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০২:১২:২৬ অপরাহ্ন
দূরত্ব নাকি অনেক দিনের, এ বার কি বিচ্ছেদের পথে দীপিকা-রণবীর? ছবি: সংগৃহীত
আলাদা হয়ে যাচ্ছেন নাকি দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহ? এই গুঞ্জনেই আপাতত বলিউডের বাতাস ভারী। ‘ধুরন্ধর ২’-এর সাফল্যে দীপিকার নীরবতা তাতে আরও ইন্ধন জুগিয়েছে। কানাঘুষো এমনও শোনা যাচ্ছে, অনেক দিন ধরেই নাকি মত মিলছে না তাঁদের। দূরত্ব বেড়েছে সেই কারণেই। সত্যিই কি তাই?

গুঞ্জন যত জোরালো হচ্ছে, ততই মনখারাপ দম্পতির অনুরাগীদের। ‘দীপবীর’-এর একমাত্র কন্যা দুয়া মাত্র দেড় বছরের। যৌথ ভাবে সন্তান না সামলে নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা! এই গুঞ্জন অনুরাগীদের মনখারাপ আরও বাড়িয়েছে। প্রসঙ্গত, দীপিকা-রণবীরের বিয়ের বয়স আট বছর। ছ’বছর সম্পর্কে থাকার পরে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।

কিন্তু, সত্যিই কি এমন কিছু ঘটতে চলেছে বলিউডে? তারকাদম্পতির ঘনিষ্ঠসূত্রের দাবি, সে রকম কিছুই ঘটছে না। সবটাই রটনা। ঠিক যেমন রটেছিল ২০২৪ সালে। ওই বছর বিয়ের ছবি সমাজমাধ্যম থেকে সরিয়েছিলেন রণবীর। সঙ্গে সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় হয়েছিল আরবসাগরের বাতাস। পরে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন রণবীর। জানিয়েছিলেন, বিচ্ছেদের কোনও কারণ নেই। সুখি দম্পতি তাঁরা। এ বার এখনও তাঁরা মুখ খোলেননি। তবে দিনকয়েক আগে ‘ধুরন্ধর ২’ নিয়ে প্রকাশ্যে অভিনেতা স্বামীর প্রশংসা না করা প্রসঙ্গে বক্তব্য জানিয়েছেন দীপিকা। তাঁর মতে, তিনিই সবার আগে ছবিটি দেখেছেন। তখনই বুঝেছেন, ফলাফল কী হতে চলেছে। তিনি সমাজমাধ্যমে ছবি প্রসঙ্গে কোনও মতামত দেবেন না, এ কথাও জানাতে ভোলেননি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম