ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০১:২৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০১:২৭:২০ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা
“নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এ বর্ষবরণ অনুষ্ঠান।

মঙ্গলবার সকাল ৭টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বৈশাখী মেলার। বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় বর্ষবরণের অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাসহ নগরীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে জড়ো হন। পালকি, ব্যানার-ফেস্টুন ও বাঙালিয়ানা ঐতিহ্যের নানা উপকরণে সাজানো শোভাযাত্রাটি নগরজুড়ে সৃষ্টি করে এক উৎসবমুখর আবহ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম