ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

তানোরে জিওল মাদরাসায় বিদায় ও নবীন বরণ

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৯:৩৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৯:৩৮:০৯ অপরাহ্ন
তানোরে জিওল মাদরাসায় বিদায় ও নবীন বরণ তানোরে জিওল মাদরাসায় বিদায় ও নবীন বরণ
রাজশাহী তানোরের জিওল দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 

সোমবার (১৩এপ্রিল) মাদরাসা সুপার আসলাম উদ্দিন মিয়ার সভাপতিত্বে  এবং সহকারী সুপার মাওলানা জালাল উদ্দিনের সঞ্চালনায় মাদরাসা চত্ত্বরে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। 

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এদিকে এমপিকে কাছে পেয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃস্টি হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি 

অধ্যাপক জামিলুর রহমান, জমায়াতের তানোর উপজেলা আমির মাওলানা  আলমগীর হোসেন, তানোর পৌর আমির মাওলানা মকছেদ আলী, পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা, মাহাবুর চৌধুরী,আলহাজ্ব কেফাতুল্লাহ সরদার, আলহাজ্ব  বদিউজ্জামান, মহসীন আলী, মোজাফফর হোসেন, আলহাজ্ব  ওমর আলী, হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর মুঞ্জুর রহমান,আব্দুল বারী ও  আরব আলীপ্রমুখ। স্থানীয় বক্তাগণ মাদ্রাসার উন্নয়নে এমপির কাছে সহযোগিতা কামনা করেন।

এদিন অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেয়া হয় এতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

এসময় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরআন তেলাওয়াত, নাশিদ , মানপত্র পাঠ ও বিভিন্ন শিক্ষামূলক বক্তব্য উপস্থাপন করা হয়, যা উপস্থিত দর্শকদের উৎসাহিত ও মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা