ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও, ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে যা যা জানা জরুরি নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্কে কৃতির পাশে থাকেনি গয়না সংস্থা যশের সঙ্গে জুটি বাঁধার পরে এ বার নতুন ছবিতে হাত! ‘কী অ্যান্ড কা ২’-এ দেখা যাবে কিয়ারাকে? কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান গ্রাম্য সালিশে নির্ধারণ করা হলো কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর... দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ ধরা রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হলো ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকার সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ১০ম বর্ষে পদার্পণ: গণধ্বনি প্রতিদিন গণমানুষের কথা বলে

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৯:১০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৯:১০:১৫ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে ১০ম বর্ষে পদার্পণ: গণধ্বনি প্রতিদিন গণমানুষের কথা বলে বর্ণাঢ্য আয়োজনে ১০ম বর্ষে পদার্পণ: গণধ্বনি প্রতিদিন গণমানুষের কথা বলে
রাজশাহীর পাঠকপ্রিয় দৈনিক গণধ্বনি প্রতিদিন গণমানুষের কথা বলে। এই পত্রিকার পাতায় রাজশাহী অঞ্চলের গণমানুষের কথা উঠে আসে। তাই সর্বমহলে পত্রিকাটি পাঠকনন্দিত হয়েছে। পত্রিকাটির শ্লোগান- ‘সত্যের সন্ধানে আমরা’ থেকেই বোঝা যায় এটি মানুষের সত্য কথাটা বলতে চায়। সত্য সন্ধানের এই ধারা চিরদিন অব্যাহত থাকুক। গণধ্বনি প্রতিদিন পত্রিকার ৯ম বর্ষপূর্তি, ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিরা এমন মন্তব্য করেছেন। 

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর রাজপাড়া এলাকার বহরমপুরে হাশেম প্লাজা ভবনের পঞ্চম তলায় পত্রিকার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী এডিটরস ফোরামের নির্বাহী সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত,সহসভাপতি এবং আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক এবং রাজশাহীর সংবাদ এর সম্পাদক আহসান হাবিব অপু, কোষাধ্যক্ষ ও  দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম,নির্বাহী সদস্য ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান,পত্রিকাটির প্রধান প্রতিবেদক সাংবাদিক মঈন উদ্দিন, সাংবাদিক মাইনুল হাসান জনি, আসাদুজ্জামান আসাদ, স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীর, স্টাফ রিপোর্টার আল আমিন, সময়ের কথা ২৪ ডটকম ফরিদপুর জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, চিফ ফটো সাংবাদিক কাবিল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানায় সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখার কর্মকর্তারা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফুল দিয়ে সম্পাদক ও প্রকাশককে শুভেচ্ছা জানান।

১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিরা গণধ্বনি প্রতিদিনের সংবাদের প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। এই পত্রিকার সাংবাদিকরা অতীতের মতো আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতা করবেন বলে  এমন প্রত্যাশা করেন।

আলোচনা সভায় বক্তারা পত্রিকাটির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমাজে ইতিবাচক প্রভাব নিয়ে কথা বলেন। তারা উল্লেখ করেন, স্বল্প সময়েই গণধ্বনি প্রতিদিন রাজশাহীতে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার বলেন, “২০১৭ সালের ১৩ এপ্রিল ‘সত্যের সন্ধানে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে গণধ্বনি প্রতিদিনের যাত্রা শুরু হয়। নয় বছরের পথচলায় নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা পাঠকের আস্থা অর্জন করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহ, করোনোত্তর অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবের মধ্যেও আমরা সত্য প্রকাশের অঙ্গীকার থেকে একচুলও সরে যাইনি।

তিনি আরও বলেন, “সংবাদপত্র শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি জাতির বিবেক। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণধ্বনি প্রতিদিন সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

অতিথিদের আলোচনায়ন বলেন, বর্তমান সময়ে ভুয়া তথ্যের বিস্তারের মধ্যে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব বেড়েছে। গণধ্বনি প্রতিদিন সেই জায়গায় নিজেদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। পরে অতিথিদের আপ্যায়ণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় থেকে ডিক্লেয়ারেশন পাওয়ার পর একই বছরের ১৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দৈনিক গণধ্বনি প্রতিদিন। দীর্ঘ নয় বছরের পথচলায় পত্রিকাটি মুদ্রণ ও অনলাইন—উভয় মাধ্যমেই পাঠকের কাছে জনপ্রিয়তা অর্জন করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের