ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও সুগার নিয়ন্ত্রণে রসুনও হতে পারে মহৌষধ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩

রেড ক্রিসেন্টের উদ্যোগে তাবদাহ আগাম সতর্কীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৯:০৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৯:০৬:১৩ অপরাহ্ন
রেড ক্রিসেন্টের উদ্যোগে তাবদাহ আগাম সতর্কীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত রেড ক্রিসেন্টের উদ্যোগে তাবদাহ আগাম সতর্কীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে দুইদিন ব্যাপী জাতীয় তাবদাহ আগাম সতর্কীকরণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নগরীর হোটেল এক্স সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী পর্বে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক এবং রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিট সুনামের সাথে কাজ করে চলেছে। এটির কার্যক্রম কীভাবে আরো বেশি নগরবাসীর সেবায় সম্পৃক্ত করা যায়, সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে। রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিট ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু। আরও উপস্থিত ছিলেন ইউনিট সেক্রেটারী ডাঃ মো: শামীম হোসেন চৌধুরী, ইউনিট লেভেল কর্মকর্তা শামীম আহ্সান, যুব প্রধান মো: আলী হোসেন।

উল্লেখ্য, আসন্ন সম্ভব্য তাপদাহে স্থানীয়ভাবে কার্যক্রম বেগবান করার জন্য বিভিন্ন সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার ২৮ জন অংশগ্রহণকারী নিয়ে এ প্রশিক্ষণটি আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে আগাম কার্যক্রম, আবহাওয়া পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ এলাকা নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীরা স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে আগাম কার্যক্রম নীতি বাস্তবায়নের মহড়ায় অংশ নেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার, ঢাকা, জার্মান রেড ক্রসের ম্যানেজার ফাহিম আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র টেকনিক্যাল অফিসার আসমা আক্তার পপি, প্রজেক্ট অফিসার আবু মো: জোবায়ের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী