ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা: এমপি রেজাউল ইসলাম রেজু

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৯:০৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৯:০৩:৪২ অপরাহ্ন
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা: এমপি রেজাউল ইসলাম রেজু সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা: এমপি রেজাউল ইসলাম রেজু
নওগাঁর-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু বলেছেন, যদি কেউ সন্ত্রাসী,চাঁদাবাজী ধান্দাবাজী করার মতলব নিয়ে চলে তাহলে বিএনপিতে তার জায়গা হবেনা| তাকে দল থেকে বের করে দেয়া হবে| তিনি বলেন, বিএনপি দেশের জনগনের জন্য কাজ করে| ভোটের আগে জনগনকে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে সে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে| আপনারা দলের পরিচয় দিয়ে দেশে,সমাজে সম্মানিত হচ্ছেন, সুতরাং যদি কারো মধ্যে সন্ত্রাসী,চাঁদাবাজী-ধান্দাবাজীর মতলব থাকে তাহলে এখনই দল থেকে বের হয়ে যান| “সুদৃঢ ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র“ স্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু|

এদিন দুপুরে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী| উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেজুর রহমান বাবু,সহ-সভাপতি প্রভাষক জাকির হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদ হোসেন বেলাল,শ্রমীক দলের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি,ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল,মহিলা দলের সভাপতি ফাহিমা আক্তার ও সাধারণ সম্পাদক শামীমা আক্তার তোতাসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের