ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

তানোরে জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও মেলার পুরুষ্কার বিতরণ

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫৮:২০ অপরাহ্ন
তানোরে জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও মেলার পুরুষ্কার বিতরণ তানোরে জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও মেলার পুরুষ্কার বিতরণ
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায়  ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এবং দু'দিনব্যাপী বিজ্ঞান মেলার পুরুষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা  হয়েছে। 

সোমবার  (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন  করা হয়।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল বসানো হয়েছিল। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক মডেল ও প্রযুক্তি নির্ভর নানা ধারণা উপস্থাপন করেছিলেন। মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশ গ্রহণে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা তাদের বিজ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করেছে।

উপজেলা সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলমের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক নাঈমা খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -১(তানোর গোদাগাড়ী) আসনের সাংসদ অধ্যাপক মজিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.ওয়াজেদ আলী, সমাজ সেবা কর্মকর্তা  সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন,  সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌর জামায়াতের আমির মকসেদ আলী, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা ও মাহাবুর চৌধুরী প্রমুখ।

সমাপনির পূর্বে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের ভূয়সী প্রশংসা করেন। আয়োজকদের মতে, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এধরনের আয়োজন ভূমিকা রাখছে।বিজ্ঞান মেলায় স্টল মূল্যায়নে সিনিয়র গ্রুপ (কলেজ পর্যায়ে)  ১ম স্থান অধিকার করেছে মুন্ডুমালা কামিল মাদ্রাসা, ২য় স্থান সরকারি আব্দুল করিম সরকার কলেজ, ৩য় স্থান মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজ। বিজ্ঞান মেলায় স্টল মূল্যায়নে জুনিয়র গ্রুপ (স্কুল পর্যায়ে)  ১ম স্থান অধিকার করেছে প্রাণপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় স্থান আল-মাদ্রাসাতুল ইসলাহিয়া দাখিল মাদ্রাসা, ৩য় স্থান সরনজাই উচ্চ বিদ্যালয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান