ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫৫:২৪ অপরাহ্ন
নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময়ের (১৩)। সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও হতাশা।

নিখোঁজ তন্ময় উপজেলার গনিপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর ছেলে। তিনি গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মাদরাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ তন্ময়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে তার মা শোকে ভেঙে পড়েছেন। প্রায় খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় গত ৫ এপ্রিল বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তন্ময়ের বাবা।

মাদরাসার অধ্যক্ষ মুফতি আফসারুল ইসলাম বলেন, ঘটনার দিন আসরের নামাজের সময় তন্ময় ও তার এক সহপাঠী কুমিল্লার সাইফুল ইসলাম সবার অগোচরে মাদরাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাদের দুজনের কেউই আর ফিরে আসেনি। এদিকে, কোনো সহৃদয় ব্যক্তি তন্ময়ের সন্ধান পেলে পরিবার পক্ষ থেকে উপযুক্ত সম্মাননা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পরিবারের সাথে যোগাযোগের মুঠোফোন নম্বর: ০১৮৯৭১৫৪২৩২, ০১৮৮৪০২৬০১৩।  

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, জিডির বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার