ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৩ দিনব্যাপী RCRC বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” অনুষ্ঠিত ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি রাণীশংকৈলে লাশ চুরির আতঙ্কে কবরস্থানে স্বেচ্ছা পাহারা ৮০ বছরের বৃদ্ধ রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাবনা ও রাকিবকে নিয়ে ওয়ালিদ আহমেদের “ঢাকা ১২০৫” সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ি নিহত সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ি নিহত বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফতেহি! আল্লাহর নির্দেশে যে গুহা থেকে শুরু হয় নবীজির হিজরত হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু গোদাগাড়ীতে ওয়াকফ্ এস্টেটের জমি ইজারা সম্পন্ন রাজশাহীতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মোহনপুরে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিক শীর্ষক মতবিনিময় সভা হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রামেক হাসপাতালে ছেলের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা এবং সমস্যার কথা জানালেন নায়িকা দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও! তাই কি বড়পর্দা থেকে সরে গেলেন নৌহীদ? বুড়ো হাড়ে ভেলকি, ৭৬ বছরের নানাকে ট্রাইসেপ ডিপ করতে দেখে হতবাক ভক্তেরা, কী লাভ হয় ব্যায়ামটি করলে?

নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫৫:২৪ অপরাহ্ন
নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময়ের (১৩)। সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও হতাশা।

নিখোঁজ তন্ময় উপজেলার গনিপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর ছেলে। তিনি গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মাদরাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ তন্ময়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে তার মা শোকে ভেঙে পড়েছেন। প্রায় খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় গত ৫ এপ্রিল বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তন্ময়ের বাবা।

মাদরাসার অধ্যক্ষ মুফতি আফসারুল ইসলাম বলেন, ঘটনার দিন আসরের নামাজের সময় তন্ময় ও তার এক সহপাঠী কুমিল্লার সাইফুল ইসলাম সবার অগোচরে মাদরাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাদের দুজনের কেউই আর ফিরে আসেনি। এদিকে, কোনো সহৃদয় ব্যক্তি তন্ময়ের সন্ধান পেলে পরিবার পক্ষ থেকে উপযুক্ত সম্মাননা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পরিবারের সাথে যোগাযোগের মুঠোফোন নম্বর: ০১৮৯৭১৫৪২৩২, ০১৮৮৪০২৬০১৩।  

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, জিডির বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৩ দিনব্যাপী RCRC বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৩ দিনব্যাপী RCRC বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত