ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে ৮ টাকার চা ফিরল ৫ টাকায় ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ভয়াবহভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন দু’শতাধিক বছরের পুরনো ফুলবাড়ী মহদিপুর শিব-কালী-দুর্গা মন্দির চত্বরের মন্ডপ মেলায় নর-নারীদের মিলনমেলা ‘সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে’ রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলী আর নেই জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১ তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯ আন্দামান সাগরে ট্রলারডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন, শুধু জুতো নয় কোন অভ্যাস বদলে ফেলা দরকার? অক্ষয়ের কোলে ‘অপকর্ম’ অদার! গিবত নিয়ে কোরআনের বর্ণনা বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে: প্রধানমন্ত্রী

মাটিবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেলো তিন বছরের শিশুর

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৩:৫১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৩:৫১:০৩ অপরাহ্ন
মাটিবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেলো তিন বছরের শিশুর ছবি: সংগৃহীত
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মাটিবাহী ট্রলির ধাক্কায় ওমর ফারুক (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সানা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের আরাফাত হোসেনের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ ট্রলি ও ‘হল্লাগাড়ি’ ব্যবহার করে ধুলিহর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত বেতনা নদী খননের সরকারি মাটির স্তূপ রাতের আঁধার এবং দিনের বেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে নদী পুনরায় ভাঙনের ঝুঁকিতে পড়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

এলাকাবাসী জানান, মাটিবাহী ট্রাক্টর ও অবৈধ ট্রলিগুলো গ্রামের সরু রাস্তায় বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে ধুলোবালিতে জনস্বাস্থ্য যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি শিশু ও বৃদ্ধদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ঘটনার দিন সকালে ওমর ফারুক বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মাটিবাহী ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান