ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপে যেতে চাইছে না ওয়াশিংটন, উত্তেজিত নেতানিয়াহু হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা

লা ইলাহা ইল্লাল্লাহ’র ফজিলত

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৩:৩৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৩:৩৬:৩০ অপরাহ্ন
লা ইলাহা ইল্লাল্লাহ’র ফজিলত ফাইল ফটো
ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব ও মর্যাদা ‘লা ইলাহা ইল্লাল্লাহুর’। এটি ইসলামের মৌলিক বিশ্বাস সম্বলিত বাক্য। এর মাধ্যমেই ইসলামের প্রথম স্তম্ভ পূর্ণতা পায়। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব, মর্যাদা ও ফজিলত অনেক বেশি।

কালিমা তাইয়্যেবার আরবি, উচ্চারণ ও অর্থ 
لاَ اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ। (অর্থ: আল্লাহ এক আর কোনো উপাস্য নেই। হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল।)
 
লা ইলাহা ইল্লাল্লাহ’র ফজিলত 
নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সত্তরের অধিক শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম শাখা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর প্রবক্তা হওয়া। (আবু দাউদ: ৪৬৭৬)
 
এ জন্য সমস্ত জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ। এক হাদিসে এসেছে, أَفْضَلُ الذِّكْرِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ অর্থ: জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো- লা ইলাহা ইল্লাল্লাহ। (ইবনে মাজাহ: ৩৮০০) 
 
অপর একটি হাদিসে এসেছে, মহান আল্লাহ হজরত মুসা (আ.) কে বলেন, 
يَا مُوسَى لَوْ أَنَّ أَهْلَ السَّمَاوَاتِ السَّبْعِ وَالْأَرَضِينَ السَّبْعِ فِي كِفَّةٍ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ فِي كِفَّةٍ، مَالَتْ بِهِمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ. أَخْرَجَه النَّسَائِيُّ بِسَنَدٍ صَحِيحٍ كما قال ابن حجر في فتح الباري. অর্থ: হে মুসা! সাত আসমান-জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে, সবি যদি এক পাল্লায় রাখা হয়, আর অন্য পাল্লায় শুধু ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ রাখা হয়, তবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর পাল্লাই ভারী হবে। (সুনানে কুবরা নাসায়ি: ১০৬০২)
 
কালিমা এক শপথবাক্য। এর সার কথা হলো, আমি কেবল মহান আল্লাহকে ইবাদতের উপযুক্ত মনে করি, ইহকাল ও পরকালের সব বিষয় তার কুদরতে রয়েছে বলে বিশ্বাস করি। সুতরাং আমি তারই বন্দেগি ও গোলামি করি। তাকে ভালোবাসি, তার নির্দেশ মতো জীবন পরিচালনা করি এবং আমি হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহর প্রেরিত সত্য নবী বলে স্বীকার করি। জীবনের সকল বিষয়ে আমি তার আনুগত্য করি, তার আনীত হেদায়েতের অনুসরণ করি। এ-ভাবে শপথ নেয়াকেই বলে ঈমান আনা, তাওহিদ ও রেসালাতের সাক্ষ্য দেয়া।
 
যে ব্যক্তি খাঁটি মনে কালিমার দুই অংশ তথা তাওহিদ ও রেসালাত স্বীকার করবে এবং কাজেকর্মে এর বহিঃপ্রকাশ ঘটাবে, এমন সৌভাগ্যবান বান্দার জন্য বড় সুসংবাদ! নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
 
مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، حَرَّمَ اللهُ عَلَيْهِ النَّارَ অর্থ: যে ব্যক্তি খাঁটি মনে ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ’-এর সাক্ষ্য দেবে, মহান আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দেবেন। (মুসলিম: ৪৭)

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ