ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

রোজ সানস্ক্রিন মেখেও ত্বকে ট্যান পড়ছে? কোন ভুলে ত্বকের ক্ষতি আরও বেশি হচ্ছে?

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৩:২৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৩:২৯:২০ অপরাহ্ন
রোজ সানস্ক্রিন মেখেও ত্বকে ট্যান পড়ছে? কোন ভুলে ত্বকের ক্ষতি আরও বেশি হচ্ছে? ফাইল ফটো
ত্বকের ক্ষতি রুখতে আর কোনও রূপচর্চা করুন বা না-ই করুন সানস্ক্রিনের সঙ্গে কোনও রকম আপস করা চলবে না। শুধু গরমকালেই নয়, সারা বছরই এই ক্রিম মাখতে হবে। এই ক্রিম সূর্যের অতিবেগনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে, এবং ট্যানের হাত থেকেও রেহাই মেলে সানস্ক্রিন মাখলে। তবে অনেকেই আছেন যাঁরা নিয়মিত সানস্ক্রিন মাখার পরেও তাঁদের ট্যানের সমস্যা কিছুতেই দূর হয় না।

জেনে নিন, সানস্ক্রিন মাখার পরেও কেন ট্যানিং হয়?

১) সানস্ক্রিন অতিবেগনি রশ্মি বা ইউভি রশ্মির হাত থেকে ১০০ শতাংশ সুরক্ষা দিতে পারে না। বেশিরভাগ সানস্ক্রিন প্রাথমিকভাবে ইউভি-বি রশ্মি (যা সানবার্ন ঘটায়) থেকে সুরক্ষা দেয়। কিন্তু ইউভি-এ রশ্মি, যা ত্বক কালো হওয়া এবং ত্বকের গভীর ক্ষতির জন্য দায়ী, তার হাত থেকে অনেক সানস্ক্রিনই সুরক্ষা দিতে পারে না। তাই সানস্ক্রিন কেনার আগে সতর্ক থাকুন।

২) এ ক্ষেত্রে কতটা পরিমাণ মাখছেন, সেটাও দেখতে হবে। অনেকেই আছেন যাঁরা খুব অল্প মাত্রায় সানস্ক্রিন নিয়ে মুখের পাশাপাশি হাতেমুখেও মেখে নেন। এতে কোনও লাভ হয়। পরিমিত মাত্রায় লাগালে তবেই কিন্তু কাজ হবে।

৩) বাড়ি থেকে বেরোনোর সময় এক বার সানস্ক্রিন মেখে নিলেই হবে না। ঘাম, মুখের তেলে সানস্ক্রিন মুছে যায়। তাই সানস্ক্রিন সব সময়ই ব্যাগে রাখুন। ৩-৪ ঘণ্টা পর পর সানস্ক্রিন মাখতে হবে, তা হলেই কাজ হবে।

৪) বাইরে বেরোনোর ঠিক আগে সানস্ক্রিন লাগালে তা একটি কার্যকর সুরক্ষা স্তর তৈরি করতে পারে না। রোদে বেরোনোর ১৫-২০ মিনিট আগে এটি লাগানোর পরামর্শ দেন চর্ম চিকিৎসকেরা। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে প্রক্রিয়াটি শেষ না করে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সানস্ক্রিনকে ত্বকের গভীরে প্রবেশ করার সময় দিতে হবে।

৫) সানস্ক্রিনের অতিবেগনি রশ্মির বিরুদ্ধে প্রোটেকশন গ্রেড, অর্থাৎ পিএ লেভেলের দিকে নজর দিতে হবে। পিএ লেভেলের মাধ্যমে সানস্ক্রিনটি ইউভিএ-র বিরুদ্ধে কতখানি সুরক্ষা দিতে পারবে, তা নির্ধারণ করা হয়। পিএ লেভেল ৩ হলে সেই সানস্ক্রিনটি বেশ ভাল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর