ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৩:২৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৩:২৩:২২ অপরাহ্ন
বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা ছবি: সংগৃহীত
বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসের কম সময় বাকি। এমন সময় তিনটি  দুঃসংবাদ পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোট পেয়েছেন আলবিসেলেস্তেদের তিন তারকা লাওতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরো। এতে লিওনেল স্কালোনির কপালে পড়েছে চিন্তার ভাঁজ। 

লন্ডনে টটেনহাম হটস্পার ও সান্ডারল্যান্ড ম্যাচে নিজের গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে আহত হন ক্রিশ্চিয়ান রোমেরো। খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু ডান হাঁটুর অস্বস্তিবোধ নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ২৭ বছর বয়সী সেন্টার ব্যাক। 

রোমেরর লিগামেন্টে ক্ষতি হয়েছে কি না যাচাই করা হবে স্বাস্থ্য পরীক্ষায়। নেতিবাচক কোনো রিপোর্ট এলে বিশ্বকাপে তার অংশগ্রহণ চরম অনিশ্চয়তার মুখে পড়বে।

আর্জেন্টিনাকে উৎকণ্ঠায় রেখেছে লাওতারো মার্টিনেজের ইনজুরি। ইন্টার মিলান স্ট্রাইকারের আগের পেশির ইনজুরি আবার ফিরে এসেছে, সম্প্রতি এই চোট থেকে সেরে উঠেছিলেন তিনি। 

এছাড়া নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অ্যাস্টন ভিলার শুরুর একাদশে থেকেও ছিটকে যান এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপজয়ী গোলরক্ষক ওয়ার্মআপের সময় অস্বস্তিবোধ করেন। তাতে ম্যাচ খেলতে আর মাঠে নামতে পারেননি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ