ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল’: অপু বিশ্বাস

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৩:১৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৩:১৭:১৮ অপরাহ্ন
অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল’: অপু বিশ্বাস ছবি: সংগৃহীত
বর্তমানে পর্দায় নিয়মিত দেখা না গেলেও নানা কারণে আলোচনায়-সমালোচনায় সমানভাবেই থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শোরুমের উদ্বোধন থেকে শুরু করে ব্র্যান্ড প্রমোশন এবং সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন লুকের ছবি পোস্ট করে তিনি ভক্তদের মাঝে সমানভাবেই আলোচিত। তবে কাজের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়েই সবচেয়ে বেশি কৌতূহল থাকে মানুষের মাঝে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা। বিয়ের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, এটি তার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল। অপু বিশ্বাস বলেন, বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত নয়।

ভবিষ্যতে নতুন করে সংসার পাতার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে রহস্য রেখে অপু বলেন, এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেয়ার মতো অবস্থায় নেই। এদিকে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রল ও সমালোচনা নিয়ে তিনি মোটেও বিচলিত নন বলেও জানান। তিনি বলেন, এসব নেতিবাচক বিষয় নিয়ে বিচলিত হই না। বরং অধিকাংশ সময় এগুলো এড়িয়ে চলি এবং মাঝে মাঝে বেশ উপভোগও করি।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ নয় বছর বিয়ের কথা গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে সে কথা প্রকাশ করেন। এরপর ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একজন ছেলে সন্তান রয়েছে।

সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের পরিবর্তন নিয়েও কথা বলেছেন অপু। আগের অপু বিশ্বাসই ভালো ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আমি একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম… কারণ তখন বুঝতাম না ইমোশনের জন্য ক্যামেরা নয়, ক্যামেরা মানে পাবলিক ফেস করতে হয়।

অভিনয়ের পাশাপাশি নতুন সিনেমা নিয়েও কাজ করছেন তিনি। গত ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা হয়নি। তবে আসন্ন কোরবানির ঈদে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনই কোনো স্পষ্ট কথা বলতে রাজি হননি এই নায়িকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর