ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭

মাইক্রোবাসে মহড়া দেয়ায় পদ গেল ছাত্রদল নেতার

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০২:৫৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০২:৫৮:২৮ অপরাহ্ন
মাইক্রোবাসে মহড়া দেয়ায় পদ গেল ছাত্রদল নেতার মাইক্রোবাসে মহড়া দেয়ায় পদ গেল ছাত্রদল নেতার
নাটোরের গুরুদাসপুরে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার নাটোর জেলা দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিক এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই তথ্য জানা গেছে।

জানা যায়, উপজেলা নির্বাচন নিয়ে কোনো ঘোষণা না থাকলেও রবিবার বিকেলে অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে ছাত্রদল নেতা মাসুদ রানা ওই মহড়া দেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। নিজের অবস্থান জানান দিতেই গুরুদাসপুর সরকারি পাইলট মাঠ থেকে এই মহড়াটি বের হয়। প্রায় ৪০০ নেতা-কর্মী নিয়ে মহড়াটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে ছাত্রদল নেতার অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে মহড়াকে ঘিরে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এরই প্রেক্ষিতে তাকে দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে অব্যাহতি পাওয়া মাসুদ রানা বলেন- ‘তাকে শুধু সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।’ 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ