ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০২:৫৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০২:৫৪:১৯ অপরাহ্ন
রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ
নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ-১ মৌসুমে পাট, উফশী আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা, কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ২হাজার ১০০ জন চাষিকে উফশী আউশ সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার পাচ্ছেন। এ ছাড়া গ্রীষ্মকালীন মুগ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, তিল চাষে ৩০জন কৃষকের প্রতিজন কৃষক ১কেজি বীজ,  ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, পাট চাষে ৫০জন কৃষকের প্রতিজন কৃষক ১কেজি বীজ,  ৫কেজি ডিএপি ও ৫ কজি এমওপি সার পাচ্ছেন। এছাড়া ৬জন কৃষক ১টি করে এয়ার ফ্লো মেশিন সহায়তা হিসেবে পাচ্ছেন।

সোমবার (১৩ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সাংসদ এস এম মো: রেজাউল ইসলাম রেজু। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মোস্তাকিমা খাতুন চৈতি। এছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ প্রমুখ উপস্থিত ছিলেন। পেও প্রধান উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি বলেন প্রতিনিয়তই হুহু করে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে আবাদযোগ্য জমিও হুহু করে কমছে। তাই সরকারের পক্ষ থেকে যে উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন ফসলের বীজ ও অন্যান্য উপকরণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে সেগুলো শতভাগ চাষ করে ফলন বৃদ্ধির কোন বিকল্প নেই। তাই যাদের প্রয়োজন নেই তারা অনুগ্রহ করে কৃষি প্রণোদনার উপকরণ নিবেন না। যারা প্রকৃতপক্ষে চাষাবাদ করবেন তাদেরকে উপকরণগুলো প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান এই সাংসদ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত