ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্নহত্যা কনস্টেবলের মাটিবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেলো তিন বছরের শিশুর ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালালো’ মার্কিন যুদ্ধজাহাজ রিমান্ড শেষে কারাগারে সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ লা ইলাহা ইল্লাল্লাহ’র ফজিলত আলকারাজকে হারিয়ে ফের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইতালীয় তারকা রোজ সানস্ক্রিন মেখেও ত্বকে ট্যান পড়ছে? কোন ভুলে ত্বকের ক্ষতি আরও বেশি হচ্ছে? চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল’: অপু বিশ্বাস হাঙ্গেরিতে ১৬ বছর পর অরবানের পতন, নতুন প্রধানমন্ত্রী ম্যাগিয়ার বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১ চোখের সমস্যা সাধারণ না জটিল? কোন কোন লক্ষণে বোঝা যাবে তা বিপজ্জনক হয়ে উঠছে? ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন মাইক্রোবাসে মহড়া দেয়ায় পদ গেল ছাত্রদল নেতার রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কম নিরাপত্তারক্ষী, বড় ক্যাম্পাস: নজরদারির সীমাবদ্ধতায় উদ্বেগ বাড়ছে রুয়েটে

লা লিগায় গোলে এমবাপ্পের সঙ্গে পাল্লা দেয়া কে এই স্ট্রাইকার?

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০১:৫১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০১:৫১:৩৬ অপরাহ্ন
লা লিগায় গোলে এমবাপ্পের সঙ্গে পাল্লা দেয়া কে এই স্ট্রাইকার? ছবি: সংগৃহীত
লা লিগার পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই মায়োর্কা। গত ৪ এপ্রিল রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে আর গত রাতে রায়ো ভায়োকানোকে ৩-০ গোলে হারিয়ে অবনমন অঞ্চল থেকে বের হয়ে এসেছে দ্য পাইরেটসরা। দলের অবস্থা যেমনই হোক, লা লিগায় গোলের পর গোল করেই চলেছেন মায়োর্কার স্ট্রাইকার ভেদাত মুরিকি। শেষ দুই ম্যাচে ৩ গোল করে মায়োর্কাকে টেবিলের ১৫ নম্বরে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কসোভোর এই স্ট্রাইকার।

রোববার (১২ এপ্রিল) রায়ো ভায়োকানোর বিপক্ষে মায়োর্কার ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন ভেদাত মুরিকি। তাতে চলতি মৌসুমে লা লিগার শীর্ষ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপ্পের কাছাকাছি পৌঁছে গেছেন কসোভোর ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার।

চলতি মৌসুমে পিচিচি(লা লিগার শীর্ষ গোলদাতার পুরস্কার) জয়ের পথে ২৬ ম্যাচে ২৩ গোল করে শীর্ষে আছেন এমবাপ্পে। ৩০ ম্যাচে ২১ গোল করে তার পরেই আছেন মুরিকি। গত  (১০ এপ্রিল) জিরোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-১ গোলে ড্রয়ের ম্যাচে গোল করতে পারেননি এমবাপ্পে। এমনকি, গত ফেব্রুয়ারির পর থেকেই লিগে গোলখরায় ভুগছেন এই ফরাসি। অন্যদিকে শেষ দুই ম্যাচেই ৩ গোল করেছেন মুরিকি।

গত রাতে দলের জয়ের পর মুরিকি বলেন, 'আমি খুব গর্বিত। আমরা দারুণ কাজ করেছি এবং এখন আমরা রেলিগেশন জোনের বাইরে চলে এসেছি।'

২০২২ সালে সিরি আ'র ক্লাব লাৎসিও থেকে মায়োর্কায় যোগ দেয়ার পর থেকেই গোলের জন্য দলের প্রধান ভরসা হয়ে উঠেছেন মুরিকি। তবে, চলতি মৌসুমটাই পাইরেটসদের হয়ে তার সেরা মৌসুম। এর আগে ২০২২-২৩  মৌসুমে ৩৫ ম্যাচে ১৫ গোল করেছিলেন তিনি, সেটিই ছিল এর আগে লা লিগায় তার সেরা রেকর্ড। 
 
সব মিলিয়ে মায়োর্কার জার্সিতে ১৪৮ ম্যাচে ৫৬ গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন এই ৩১ বছর বয়সী।  আর তাতেই বনে গেছেন মায়োর্কার ইতিহাসে সর্বোচ্চ গোল করা খেলোয়াড়ে। মুরিকি পেছনে ফেলেছেন ক্যামেরুনের কিংবদন্তি স্ট্রাইকার সামুয়েল ইতোকে। 
 
এদিন মায়োর্কার হয়ে অন্য গোলটি করেন ইয়ান ভার্জিলি।  দলটি শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে এখন ১৫তম স্থানে উঠে এসেছে, রেলিগেশন জোন থেকে দুই পয়েন্ট ওপরে আছে তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু