ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

তানোরে বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১০:০২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১০:০২:১১ অপরাহ্ন
তানোরে বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা তানোরে বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তি" প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এবং দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা।

রবিবার (১২এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার শুভ উদ্বোধন করা হয়।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল দেয়া হয়। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক মডেল ও প্রযুক্তি নির্ভর নানা ধারণা উপস্থাপন করছে। মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশ গ্রহণে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা তাদের বিজ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।

উপজেলা সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলমের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওয়াজেদ আলী, সমাজ সেবা কর্মকর্তা  সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলীপ্রমুখ।

এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) নাঈমা খান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্ভোধন করার কথা থাকলেও জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি মিটিং থাকার কারনে উপস্থিত ছিলেন না। তবে তিনি মেলার সমাপনী অনুষ্ঠানে থাকবেন বলে জানা গেছে। উদ্বোধনের পর অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন।

আয়োজকদের মতে, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এধরনের আয়োজন ভূমিকা রাখছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত