ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপে যেতে চাইছে না ওয়াশিংটন, উত্তেজিত নেতানিয়াহু হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, পালিয়েছেন প্রেমিক ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

তানোরে বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১০:০২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১০:০২:০৩ অপরাহ্ন
তানোরে বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা তানোরে বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তি" প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এবং দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা।

রবিবার (১২এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল দেয়া হয়। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক মডেল ও প্রযুক্তি নির্ভর নানা ধারণা উপস্থাপন করছে। মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশ গ্রহণে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা তাদের বিজ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।

উপজেলা সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলমের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওয়াজেদ আলী, সমাজ সেবা কর্মকর্তা  সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলীপ্রমুখ।

এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) নাঈমা খান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্ভোধন করার কথা থাকলেও জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি মিটিং থাকার কারনে উপস্থিত ছিলেন না। তবে তিনি মেলার সমাপনী অনুষ্ঠানে থাকবেন বলে জানা গেছে।উদ্বোধনের পর অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন। আয়োজকদের মতে, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এধরনের আয়োজন ভূমিকা রাখছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ