ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর... নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নিয়ে যান জাকার শেখ মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি

বিহারে বাস, ট্রাক এবং পিক আপ ভ্যানের সংঘর্ষে মৃত ১৩!

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৯:৩৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৯:৩৭:২০ অপরাহ্ন
বিহারে বাস, ট্রাক এবং পিক আপ ভ্যানের সংঘর্ষে মৃত ১৩! ছবি: সংগৃহীত
বিহারে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৩ জন। আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহারে। সেখানে কোধা ব্লকে ৩১ নম্বর জাতীয় সড়কে বাস, ট্রাক এবং পিক আপ ভ্যানের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকেও শোকপ্রকাশ করা হয়েছে।

জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ছ’জনের মৃত্যুর খবর মিলেছে। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানাচ্ছে, পিক আপ ভ্যানের যাত্রীরা সকলেই কাটিহারের পার্শ্ববর্তী পূর্ণিয়া জেলা থেকে আসছিলেন। কাটিহার জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, আহতদের সকলকে পূর্ণিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের সকলের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মৃতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানে ধাক্কা মারে। কাটিহারের পুলিশ সুপার আশুতোষ দ্বিবেদী জানান, নিহতদের মধ্যে বেশির ভাগই পূর্ণিয়ার বাসিন্দা। কাটিহারের তিন বাসিন্দারও মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। আহতদেরও চিকিৎসার জন্যও ৫০ হাজার টাকা করে দেওয়ারও ঘোষণা করেছেন তিনি।

বিহারের পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদীও। তাঁর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, কাটিহারের দুর্ঘটনা খুবই দুঃখজনক। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়ে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আহতদেরও ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত

নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত