ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৯:২১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৯:২১:৪৫ অপরাহ্ন
জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় জেলা পরিষদের নিজ সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। সভার শুরুতে কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভা সঞ্চালনা করেন নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হাবীব।

মাসিক সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ, ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি ও রাজস্ব বরাদ্দে গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, জেলা পরিষদের উদ্যোগে ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে জেলার দুস্থ ও নিম্নআয়ের মানুষের জন্য ঈদ সামগ্রী ক্রয়ের সম্ভাব্য ব্যয় অনুমোদন, ২০২৫-২০২৬ অর্থবছরে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান এবং জেলা পরিষদের মালিকানাধীন পুকুর ইজারা সংক্রান্ত দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার জাকিউল ইসলাম; পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন; বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার; তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান; দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা; মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার; গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাদাত রত্ন; চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাতুল করিম; বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব ইসরাল; জেলা শিক্ষা অফিসার জায়দুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) মো. আব্দুল হাই সরকার।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলী, প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন