ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি

আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৬:৫৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৬:৫৯:১১ অপরাহ্ন
আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার (আতিঃদাঃ) ও সদস্য সচিব জাতীয় শিক্ষা উদযাপন কমিটি আত্রাই উপজেলা শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী সহ অন্যান্য কর্মকর্তারা। প্রধান অতিথি হিসেবে ইউএনও নিজেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপজেলার ৬৪ জন কে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা উপস্থিত সবার মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের কোনো বিকল্প নেই। জাতীয় শিক্ষা সপ্তাহের মতো আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।এসময় তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা গ্রহণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

আত্রাই উপজেলার শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত বান্দাইখাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রেজভী তার বক্তব্যে বলেন,কারিগরি শিক্ষা বর্তমান যুগের সবচেয়ে চাহিদাসম্পন্ন শিক্ষা। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবককে সচেতন হতে হবে। তার সন্তান ঠিকমতো পড়াশোনা করছে কিনা? স্কুল, কলেজে যাচ্ছে কিনা? মাদকের সাথে সম্পৃক্ত কিনা? সে ব্যাপারে অভিভাবকদের খোঁজখবর নিতে হবে এবং শিক্ষকদের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু