ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৬:৫৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৬:৫৯:১১ অপরাহ্ন
আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার (আতিঃদাঃ) ও সদস্য সচিব জাতীয় শিক্ষা উদযাপন কমিটি আত্রাই উপজেলা শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী সহ অন্যান্য কর্মকর্তারা। প্রধান অতিথি হিসেবে ইউএনও নিজেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপজেলার ৬৪ জন কে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা উপস্থিত সবার মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের কোনো বিকল্প নেই। জাতীয় শিক্ষা সপ্তাহের মতো আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।এসময় তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা গ্রহণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

আত্রাই উপজেলার শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত বান্দাইখাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রেজভী তার বক্তব্যে বলেন,কারিগরি শিক্ষা বর্তমান যুগের সবচেয়ে চাহিদাসম্পন্ন শিক্ষা। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবককে সচেতন হতে হবে। তার সন্তান ঠিকমতো পড়াশোনা করছে কিনা? স্কুল, কলেজে যাচ্ছে কিনা? মাদকের সাথে সম্পৃক্ত কিনা? সে ব্যাপারে অভিভাবকদের খোঁজখবর নিতে হবে এবং শিক্ষকদের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন