ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরে বিক্ষোভ সমাবেশ থেকে আসামি আটকের আল্টিমেটাম

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ১০:১২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ১০:১২:৫০ অপরাহ্ন
তানোরে বিক্ষোভ সমাবেশ থেকে আসামি আটকের আল্টিমেটাম তানোরে বিক্ষোভ সমাবেশ থেকে আসামি আটকের আল্টিমেটাম
রাজশাহীর তানোরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে তানোর থানা মোড় জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের ব্যবসা প্রতিষ্ঠান 'বরেন্দ্র ক্যাবল ডিজিটাল টিভি নেটওয়ার্ক'-এ সংঘটিত হামলার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। সচেতন নাগরিক ফোরাম, তানোর পৌর ও উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তানোর থানা মোড় জিরো পয়েন্টে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর নুরুল ইসলাম, সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সহকারী অধ্যাপক মজিবুর রহমান, তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক তৌহিদুর ইসলাম রেজা মাস্টার,তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক, সিনিয়র নেতা মাওলানা আবুল কাশেম, তানোর পৌর ছাত্রদলের আহবায়ক শাহিন সরকার রঞ্জু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, উপজেলা মহিল দলের সভাপতি ও সাবেক মহিলা কাউন্সিলর পলি, উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক আব্দুর রশিদ ও তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বিগত সরকারের সময়ে একাধিক মিথ্যা মামলায় হয়রানির শিকার হন এবং দীর্ঘদিন কারাভোগ করেন। তারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পবিত্র ঈদুল ফিতরের দিন তাঁর ব্যবসা প্রতিষ্ঠান 'বরেন্দ্র ক্যাবল ডিজিটাল টিভি নেটওয়ার্ক'-এ তালা ভেঙে ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হয়। এ ঘটনায় তানোরসহ আশপাশের কয়েকটি উপজেলায় টানা তিনদিন ডিস সংযোগ বন্ধ ছিল। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ও গ্রাহকদের ভোগান্তিতে ফেলে।

বক্তারা বলেন, এটি পরিকল্পিত হামলা এবং আসামি গ্রেপ্তারে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সমাবেশ থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং সময়মতো ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার