ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন ‘থালাপতি’ বলা হয় বিজয়কে, কীভাবে পেলেন এ নাম বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত স্কুলছাত্রী শুধুমাত্র থালাপতি বিজয় হননি বরং নির্বাচনে জিতেছেন তার গাড়িচালকের ছেলেও ছেলে-মেয়েকে নিয়ে ফুরফুরে মেজাজে পরীমণি পাকিস্তান সফরে যাচ্ছে ইউজিসির ১৫ সদস্যের প্রতিনিধি দল পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই হাটহাজারীতে নাশকতা ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাংলাদেশ সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন, আতঙ্ক রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে ফেনীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল গ্রেফতার পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন দুর্গাপুরে তিন আদম দালালের ভয়াবহ প্রতারণার ফাঁদ আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ গোপনে বিয়ে করলেন আলোচিত মডেল সুবাহ আমি নির্বাচনে হারিনি, পদত্যাগ করব না: মমতা অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে : হাসনাত আবদুল্লাহ হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ

দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে ইসরায়েলিদের প্রতি হুঁশিয়ারি ইরানের

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ১০:১৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ১০:১৬:১৯ পূর্বাহ্ন
দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে ইসরায়েলিদের প্রতি হুঁশিয়ারি ইরানের দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে ইসরায়েলিদের প্রতি হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলকে নিজেদের অধিকৃত সমগ্র অঞ্চল ছেড়ে চলে যেতে বলেছে ইরান। নয়তো এর জন্য তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার করেছে দেশটির সশস্ত্র বাহিনী।  

রোববার (১৫ জুন) রাতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন হাইব্রিড হামলা শুরুর পরপরই এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ।

পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

ইসরায়েলকে উদ্দেশ করে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ বলেছেন, আগামী দিনগুলোতে তোমাদের জন্য সতর্কীকরণ: অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দাও। কারণ, ভবিষ্যতে অবশ্যই এগুলো বসবাসের যোগ্য থাকবে না!

ইসরায়েলিদের সতর্ক করে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী গত কয়েকদিন ধরে দফায় দফায় ইসরায়েলের সংবেদনশীল স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং সামরিক ও নিরাপত্তা স্থান, সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র এবং ইসরাইলি কমান্ডার ও সামরিক বিজ্ঞানীদের বাসস্থানসহ এ ধরনের লক্ষ্যবস্তুর একটি বিশাল ভাণ্ডার তাদের নজরে রয়েছে। অতএব, আমরা জোর দিয়ে বলতে চাই, অপরাধী শাসকগোষ্ঠী আপনাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে, সেই সুযোগ দেবেন না।

ইরানের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেন, মাটির নিচে আশ্রয় নিলেও ইসরায়েলিরা নিরাপদ থাকবে না। সতর্কবার্তায় ‘মনোযোগ’ না দিলে ইসরায়েলিদের ‘ভাগ্য আরও কঠিন’ হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই

পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই