ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপি'র গণবিজ্ঞপ্তি

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৯:৫৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৯:৫৯:০০ অপরাহ্ন
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপি'র গণবিজ্ঞপ্তি প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপি'র গণবিজ্ঞপ্তি
আগামী ১৫ এপ্রিল ২০২৬ হতে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকার নিম্নবর্ণিত ১০ টি পরীক্ষা কেন্দ্রে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সকাল ১০.০০ টা থেকে দুপুর ১২ .৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। 

উক্ত পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্র সমূহের আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে রাজশাহী মহানগরী আইন- ১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ১৫ এপ্রিল ২০২৬ খ্রি. হতে ১৮ এপ্রিল ২০২৬খ্রি. তারিখ পর্যন্ত পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব হতে অর্থাৎ সকাল ০৯.০০ ঘটিকা হতে বেলা ১৩.৩০ ঘটিকা পর্যন্ত  উল্লিখিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পরীক্ষা কেন্দ্রসমূহের নাম:

১) মেডিক্যাল কলেজ ক্যাম্পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজপাড়া

২) রাজশাহী উপশহর মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া

৩) রাজশাহী কলেজিয়েট স্কুল, বোয়ালিয়া

৪) রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,  বোয়ালিয়া

৫) রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,  কাশিয়াডাঙ্গা

৬) খড়খড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,পবা

৭) দারুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্ণহার

৮) নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পবা

৯) বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এয়ারপোর্ট 

১০) বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাখালী 

১১ এপ্রিল ২০২৬ আরএমপি’র পুলিশ কমিশনার ড. মোঃ জিল্‌লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক