ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৯:১৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৯:১৬:৫১ অপরাহ্ন
কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চো অগ্রাধিকার দিতে হবে, কারণ এর মাধ্যমেই দেশের উন্নয়নের নতুন বিপ্লব ঘটানো সম্ভব।

শনিবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহিদ ওসমান বিন হাদী অডিটোরিয়ামে আয়োজিত আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন উপলক্ষ্যে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং তিনি দায়িত্ব গ্রহণের পর এ খাতকে অবহেলার কোনো সুযোগ নেই। তার মতে, কারিগরি শিক্ষার মাধ্যমেই দেশকে স্বাবলম্বী করা, পরিবারকে স্বচ্ছল করা এবং সমাজকে সেবা করা সম্ভব।

তিনি আরও বলেন, জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো উন্নত দেশগুলো কারিগরি শিক্ষার মাধ্যমেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে।

সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে উচ্চশিক্ষার প্রচলিত কাঠামোর সঙ্গে মিলিয়ে দেখার প্রয়োজন নেই, বরং এটি স্বল্প সময়ে হাতে-কলমে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করে।

তিনি বাজেট ব্যবহারে অগ্রাধিকার নির্ধারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষাখাতে বাজেট বাড়লেও এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে কোন খাতে কীভাবে ব্যয় হবে তা নির্ধারণ করা জরুরি।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, অনিয়মিত ক্লাস, পরীক্ষায় বিলম্ব এবং কারিকুলাম ও সিলেবাসের অসামঞ্জস্যসহ নানা বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরাও তাদের সমস্যার কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, মন্ত্রী আসেন ও যান, কিন্তু আমাদের সবারই প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হয়। তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোঃ আক্কাস আলী, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হানিফসহ অন্যান্যরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি