ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান নীতি টেলর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি ‘মেটাস্ট্যাটিক’ স্তন ক্যানসার, মহিলারা কী লক্ষণ দেখে সতর্ক হবেন বল নিয়ে ৩ কসরতেই ওজন কমবে, বৃদ্ধি পাবে পেশির জোরও ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচেও বড় হার নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বামীর নির্যাতনে যৌতুকের বলি গৃহবধূ গন্তব্যে আর ফেরা হলো না আবু সালামের, গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিভল ২৬ বছরের প্রাণ অশালীন ভাবে স্পর্শ, কুৎসিত অঙ্গভঙ্গি, কিশোরীকে যৌন হয়রানির দায়ে ‘আটক’ রোবট! রাণীশংকৈলে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্যক্রমের উদ্বোধন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সেলিনার রশ্মিকা মন্দানা হঠাৎ ৪০০ পরিবারকে দত্তক নিলেন একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে ফেনসিডিলের চালানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী

বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৮:১৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৮:১৯:২৫ অপরাহ্ন
বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের এক তরুণীকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শালা ও দুলাভাইয়ের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার (১১ এপ্রিল) দুপুরে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দিতে যান ওই ভুক্তভোগী তরুণী। এর আগে গত বুধবার (৮ এপ্রিল) ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের নূর ইসলাম খাঁর ছেলে জলিল খাঁ (২২) এবং তার দুলাভাই আলমগীর (৪৫)।

ভুক্তভোগী তরুণী ও তার পরিবার জানান, আলমগীর প্রথমে তরুণীর পরিবারের কাছে জলিল খাঁর সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। পরবর্তীতে ‘জলিল দেখতে চায়’ এমন কথা বলে বুধবার সকালে তরুণীকে ডেকে নেন। এরপর তাকে ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার একটি ফাঁকা বাসায় নিয়ে গিয়ে প্রথমে আলমগীর এবং পরে জলিল খাঁ তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর রাতেই তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পরে তরুণী বিষয়টি তার পরিবারকে জানায়।

ভুক্তভোগীর বাবা জানান, ঘটনাটি স্থানীয় মাতব্বরদের জানালে তারা মীমাংসার জন্য চাপ প্রয়োগ করেন। এই জন্য থানায় আসতে তাদের বিলম্ব হয়৷ 

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী এবং তার বাবা থানায় এসেছিলেন। তবে ঘটনাস্থল যেহেতু ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায়, তাই তাদের সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত