ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৮:০৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৮:০৫:২৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগামী ২৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের প্রস্তাবিত ভিত্তিপ্রস্তর এলাকা পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। তিনি অভিযোগ করেন বলেন, বিগত ১৭ বছর যশোরের উন্নয়ন কার্যক্রম অনেকটা থমকে গিয়েছিল কিন্তু এখন থেকে জেলাটি পুনরায় উন্নয়নের ধারায় ফিরবে।

প্রধানমন্ত্রীর সফরের সূচি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, সফরকালে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে সূচিত ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।

এছাড়া তিনি ঈদগাহ ময়দানে জনসভা যোগ দেবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী যশোর ত্যাগ করবেন।

জ্বালানি তেল ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের আঁচ বাংলাদেশেও লেগেছে। তবে সরকার আন্তরিকভাবে কাজ করছে যাতে সাধারণ জনগণ ভোগান্তির শিকার না হয়।

তিনি আরও জানান, বর্তমানে দেশে সেচ মৌসুম (ইরিগেশন) চলছে এবং কৃষকরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

হাসপাতালের উদ্বোধনী স্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শার্শার উলাশী খাল এলাকা ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এবং অনুষ্ঠান সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন