ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা! পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যমুনা সেতু পশ্চিম থানায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ২০ জুলাই ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য! পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় ২দিনব্যাপী মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পীরগঞ্জ পালিগাঁও বিলে মাছের অভয়াশ্রম ও বৃক্ষরোপণের উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ ভুল তো হতেই পারে! ইরানের স্কুলে মার্কিন হানায় ১৭৫ জনের মৃত্যুতে দাবি ট্রাম্পের পাচার হওয়া টাকা ফেরতে বিরোধীদলের অবস্থান জানতে চান আইনমন্ত্রী নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তিন মাসে হাম ও উপসর্গ নিয়ে ৬৬৬ শিশুর মৃত্যু ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ

জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৭:৪৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৭:৪৮:৫৮ অপরাহ্ন
জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও বিলে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম। দেশব্যাপী খাল পুনঃখনন উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ২০২৫-২০২৬ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই বৃহৎ কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কেটে কাজের সূচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার, সাবেক চেয়ারম্যান ও নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ২১৭ টাকা ব্যয়ে ৪ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন করা হবে। ভন্ডগ্রাম মৌজার শাহীবুর রহমানের জমি থেকে শুরু হয়ে নন্দুয়ার জওগাঁও ব্রিজ পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে খালটি সংস্কার না হওয়ায় তা ভরাট হয়ে যায়। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছিল। খালটি পুনঃখনন সম্পন্ন হলে শত শত একর জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং সহজে সেচ সুবিধা নিশ্চিত হবে, যা কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে, যাতে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও খাদিজা বেগম বলেন, “সরকারের মূল লক্ষ্য দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এই খাল-খনন কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অন্যদিকে জলাবদ্ধতা দূর হয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের

রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের