ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়া কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের

রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৭:৪৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৭:৪৩:৩১ অপরাহ্ন
রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি ও দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জওগাঁও এলাকায় খাল পুনঃ খনন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খাদিজা বেগম বেগম। 

শনিবার (১১ এপ্রিল) নন্দুয়ার ইউনিয়নে জওগাঁও ব্রিজ প্রাঙ্গণে উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।২০২৫-২০২৬ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচীর আওতায় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোদাল দিয়ে মাটি খনন করে এই কাজের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,পৌর সভাপতি শাহজাহান আলী,সম্পাদক মহসিন আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)নুরুন্নবী সরকার,সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম। 

​উল্লেখ্য, প্রকল্পটি ১ কোটি ৬ লক্ষ ৯৪ হাজার ২১৭ টাকা ব্যায়ে ৪.১৭ কিলোমিটার ভন্ডগ্রাম মৌজার শাহীবুর রহমানের জমি হতে নন্দুয়ার জওগাঁও ব্রিজ পর্যন্ত এ প্রকল্প খালটি পুনঃ খনন করা হবে। স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং শুষ্ক মৌসুমে সেচের সংকটে পড়তে হতো।এই খালটি খনন হলে এলাকার শত শত একর জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষকরা সহজেই সেচ সুবিধা পাবেন, যা আমাদের উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে।

​উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মূল লক্ষ্যই হচ্ছে দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এই খনন কর্মসূচীর মাধ্যমে একদিকে যেমন কর্মহীন মানুষের কর্মসংস্থান হচ্ছে, অন্যদিকে জলাবদ্ধতা দূর করে কৃষি বিপ্লব ত্বরান্বিত হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তদারকিতে অত্যন্ত স্বচ্ছতার সাথে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে যাতে স্থানীয় জনগণ এর সুফল দীর্ঘমেয়াদে ভোগ করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার