ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর এবার থানায় মুচলেকা, ক্ষোভে কাটলেন চুল মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে মিথ্যা তথ্য প্রদানে এক নারীর কারাদণ্ড

বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৯:০২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৯:০২:২৯ অপরাহ্ন
বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।

শুক্রবার (১০এপ্রিল) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিএমডিএ'র আওতাধীন পদ্মা নদী হতে সরমোংলা খালে ভূ-উপরিস্থ পানির সেচ কার্যক্রম ও নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে সেচ কাজ পরিচালনাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব)। প্রধানমন্ত্রীর উপদেষ্টার একান্ত সচিব  সারওয়ার মোশেদ (উপসচিব)।

এ সময় উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনকালীন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ জনগণকে তা তিনি বাস্তবায়ন করে চলেছে। নির্বাচনের প্রতিশ্রুতি মোতাবেক ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন এলাকায় খাল খনন ও পহেলা মে কৃষি কার্ড বিতরণ করবেন এই সরকার। দেশের মানুষের জন্য এই সরকার কাজ করে যাচ্ছেন।

আজকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কাজ পরিদর্শন করে আমি মুগ্ধ। উত্তর অঞ্চলকে শস্য ভান্ডারে পরিণত করেছে বিএমডিএ। কৃষির মাধ্যমে একটি এলাকার চিত্র বদলে দিতে পারে তা এই প্রতিষ্ঠানটি করে দেখিয়েছে। তারা খাল থেকে পানি সংগ্রহ করে চাষাবাদ করছেন সোলারের মাধ্যমে সেচ পরিচালনা করছে এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রীডে প্রেরণ করছে বৃক্ষ রোপন করছে সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কৃষকের কথা চিন্তা করে।

কৃষকের জীবন মান উন্নয়নে কাজ করে চলেছেন। তাই আমরা এই এলাকার কৃষকের জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি যা কৃষকের জীবন মান আরও উন্নয়ন হবে।

উপদেষ্টা রেহান আসাদ বলেন, কৃষি কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছেন। পহেলা বৈশাখে 'কৃষক কার্ড' বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা এবং কৃষকদের জন্য নায্যমূল্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই উদ্যোগটি কৃষি খাতের আধুনিকায়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ।

বরেন্দ্র অঞ্চলে আগে একটি ফসল উৎপাদন হতো। ফসল উৎপাদনের জন্য পানির জন্য অপেক্ষা করতে হতো দীর্ঘ দিন কিন্তু আমার বাবা মরহুম ড. আসাদুজ্জামান এই কৃষকের কথা চিন্তা করে ডিপ টিউবওয়েল মাধ্যমে সেচ ব্যবস্থা গ্রহণ করেন। যার ফলে এখন এক ফসল থেকে তিন ফসলে পরিণত হয়েছে। মানুষের জীবন মান উন্নয়ন এবং ভাগ্যের পরিবর্তন হয়েছে। তাই আগামীতে কৃষকদের কি কি সুবিধা দেওয়া যায় সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। তাহলে কৃষি খাতকে আধুনিকায়নের মাধ্যমে কৃষিতে বিপ্লব করতে সম্ভব হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাজমুস সাদাত রত্ন, সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী  আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, গোদাগাড়ী সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকার সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীগণ।

এদিকে, সকালে সরমংলা ইকো পার্কে উপদেষ্টা, রেহান আসাদ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর গাছের চারা রোপন করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত