ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৭:৫৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৭:৫৯:২৪ অপরাহ্ন
রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক
রাজশাহীর চারঘাট ও নগরীর দামকুড়া থানার সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)| তবে এসব ঘটনায় জড়িত মাদক কারবারিরা পালিয়ে গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র একটি আভিযানিক দল চারঘাট থানার রাওথা এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা ও ৩০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।

এর আগে রাত সাড়ে ১২টায় চরমাজারদিয়া বিওপি’র একটি দল দামকুড়া থানার বরেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ২৮০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৯ বোতল মনোগোল্ড কফ সিরাপ, ১০ বোতল টাসকোরেক্স কফ সিরাপ এবং ১ বোতল চকো কফ সিরাপ জব্দ করা হয়। একই রাত ২টায় ইউসুফপুর বিওপি’র টহল দল চারঘাট থানার মুক্তারপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।

বিজিবি জানিয়েছে, পলাতক কারবারিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে| জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪