ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৭:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৭:১৩:১৮ অপরাহ্ন
শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন ছবি: সংগৃহীত
শিশু অসুস্থ হলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করুন। আল্লাহ তাআলা চাইলে শিশুটিকে দ্রুত আরোগ্য দান করতে পারেন। অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা, ওষুধ সেবন করা যেমন নবীজির (সা.) আদর্শ, সুস্থতার জন্য দোয়া করাও নবীজির (সা.) আদর্শ।

এখানে আমরা হাদিসে বর্ণিত কিছু দোয়া উল্লেখ করছি যা অসুস্থ শিশুর সুস্থতার জন্য পড়বেন:

১. শিশুর পূর্ণ সুস্থতার জন্য দোয়া
শিশু অসুস্থ হলে তার সামনে বসে নিম্নোক্ত দোয়াটি পড়ুন:

‏ أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ وَأَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আযহিবিল বা’সা রাব্বান-নাস ইশফি ওয়া আনতাশ-শাফী লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা য়ুগাদিরু সাকামান।

অর্থ: কষ্ট দূর করে দিন হে মানুষের রব, শেফা দান করুন, আপনিই একমাত্র শেফা দানকারী। আপনার শেফা ছাড়া অন্য কোনো শেফা নেই। এমন শেফা দান করুন যা সামান্য রোগও অবশিষ্ট রাখবে না।

আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) যখন কোন রোগীকে দেখতে যেতেন অথবা তার কাছে যখন কোন রোগীকে আনা হতো, তখন তিনি তার সুস্থতার জন্য এই দোয়া পড়তেন। (সহিহ বুখারি)

২. শিশুকে রুকইয়াহ করার দোয়া
অসুস্থ শিশুর শরীরে নিম্নোক্ত দোয়াটি পড়ে ফুঁ ‍দিন:

بِسْمِ الله أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللهُ يَشْفِيكَ بِسمِ اللهِ أُرقِيكَ

উচ্চারণ: বিসমিল্লাহি আরক্বীকা মিন কুল্লি শাইয়িন ইউযীকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু য়্যাশফীকা বিসমিল্লাহি আরক্বীকা।

অর্থ: আমি তোমাকে আল্লাহর নাম নিয়ে প্রত্যেক কষ্টদায়ক বস্তু থেকে এবং প্রত্যেক আত্মা অথবা বদনজরের অনিষ্ট থেকে মুক্তি পেতে রুকইয়াহ করছি (ঝাড়ছি)। আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন। আল্লাহর নাম নিয়ে তোমাকে রুকইয়াহ করছি (ঝাড়ছি)।

আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত একবার জিবরীল (আ.) নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে এসে বললেন, হে মুহাম্মাদ! আপনি কি অসুস্থ বোধ করছেন? জবাবে তিনি বললেন, হ্যাঁ! তখন জিবরীল (আ.) উপরোক্ত দোয়াটি পড়েন। (সহিহ মুসলিম)

৩. শিশুর সুরক্ষার জন্য দোয়া
অসুস্থতা, বদনজর, দুষ্ট জিন ও জাদুর প্রভাব ইত্যাদি সব রকম অনিষ্ট থেকে শিশুর সুরক্ষার জন্য নিম্নোক্ত দোয়াটি পড়ুন:

أُعِيذُكَ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ

উচ্চারণ: উয়ীযুকা বিকালিমাতিল্লাহিত-তাম্মাহ মিন কুল্লি শায়ত্বানিউঁ ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ।

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় প্রত্যেক শয়তান ও কষ্টদায়ক জন্তু থেকে এবং প্রত্যেক ক্ষতিকর নজর থেকে আল্লাহর কাছে তোমার জন্য আশ্রয় প্রার্থনা করছি।

নবীজি (সা.) তার নাতি হাসান-হোসাইনের সুরক্ষার জন্য এ দোয়াটি পড়তেন। (সহিহ বুখারি)

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর