ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর এবার থানায় মুচলেকা, ক্ষোভে কাটলেন চুল

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৭:০৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৭:০৬:১০ অপরাহ্ন
নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর এবার থানায় মুচলেকা, ক্ষোভে কাটলেন চুল ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নারী সেজে অশ্লীল ও আপত্তিকর করার অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলামকে এবার থানায় তলব করা হয়েছে। সেখানে তিনি নারী সেজে অশ্লীল ভিডিও না করার জন্য মুচলেকা দিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তিনি এই মুচলেকা দেন। বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন কসবা থানার ওসি নাজনীন সুলতানা। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ এপ্রিল স্থানীয়রা রেদোয়ান ইসলাম ও রিংকু সরকার রবিন নামের দুজনের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, রেদোয়ান ইসলাম এবং রিংকু সরকার রবিনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি চক্র নারী সেজে বিভিন্নভাবে অশ্লীল ও আপত্তিকর কার্যকলাপ পরিচালনা করে আসছে, যা স্থানীয় সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত করছে। তারা প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও আপত্তিকর কনটেন্ট প্রচার করছেন, যা কিশোর-তরুণসহ সাধারণ জনগণের নৈতিক মূল্যবোধের ওপর বিরূপ প্রভাব ফেলছে। তার এ কার্যক্রম জনসাধারণের শালীনতা ও সামাজিক স্থিতিশীলতার পরিপন্থী। এরই পরিপ্রেক্ষিতে দুজনকে থানায় তলব করে পুলিশ।

ওসি নাজনীন সুলতানা বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের থানায় ডাকা হয়েছিল। রেদোয়ান ইসলাম বলেছেন, তিনি ছেলে। তিনি আর কখনো নারী সেজে অশ্লীলতা ছড়াবেন না। এজন্য মুচলেকা দিয়েছেন। এসময় স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এদিকে ‘রিহিয়া রিহি’ নামে আলোচনায় আসা ফেসবুক আইডি থেকে শুক্রবার দুপুরে একটি ভিডিও আপলোড দেন। সেখানে রেদোয়ানকে কেঁদে কেঁদে চুল কাটতে দেখা গেছে। যার ক্যাপশনে ‘ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজেকে পরিবর্তন করার মতো ভয়ংকর যুদ্ধ আর কি হতে পারে।’ এর কিছু সময় পর একই আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যেখানে লেখা হয়, ‘মৃত্যু দিয়েই একদিন মুক্তি মিলবে আমি নামক কালো অধ্যায়ের..’

উল্লেখ্য, নারী সেজে নিয়মিত কন্টেন্ট তৈরির বিষয়টি জানাজানি হওয়ার পর ‘জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের’ অভিযোগে গত ৬ এপ্রিল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রেদোয়ানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। 

ওই সময় জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, কলেজের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রেদোয়ান নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করে পদ পেয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারী হয়েছেন— এমন তথ্য ছড়িয়ে পড়লে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে অব্যাহতি দেওয়া হয়।

মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে গ্ল্যামারাস সাজপোশাক আর রিলস ভিডিও দিয়ে নজর কেড়েছিলেন ‘রিহিয়া রিহি’ নামে একটি আইডি। পরে জানা যায় ২৫ হাজারেরও বেশি ফলোয়ার নিয়ে ভার্চুয়াল জগতে রীতিমতো পরিচিত মুখ হয়ে ওঠা ওই আইডি চালান মূলত রেদোয়ান। এই ঘটনার পর রিদোয়ানকে ঘিরে ট্রান্সজেন্ডার বিতর্ক শুরু হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ