ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশাখী সাজে নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি: জয়া আহসান মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মর্যাদা রক্ষা করে চলা অন্যতম সাহসী নায়িকা রাধিকা রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি কী কী আমলের মাধ্যমে রিজিক বাড়ে দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন আত্রাইয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত, বৈশাখী শোভাযাত্রা ও পান্তা উৎসব কেশরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন ইউএনও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ম্যারাডোনার মৃত্যু রহস্য ‍উদঘাটনে আবার শুরু হচ্ছে বিচার শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ২ সবুজ-সাদা বাহারি ঠান্ডা খাবারে ভাল থাকবে লিভার, বাড়বে ত্বকের উজ্জ্বলতা দূরত্ব নাকি অনেক দিনের, এ বার কি বিচ্ছেদের পথে দীপিকা-রণবীর? ইরান যুদ্ধের কারণে দারিদ্র্যের মুখে ৩ কোটির বেশি মানুষ: জাতিসংঘ বাংলা সালের সঙ্গে হিজরি সালের সম্পর্ক

মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৭:০২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৮:১৪:১৬ অপরাহ্ন
মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা প্রতিকী ছবি
রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ এপ্রিল) এ উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলম (৪৪) উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মো. আশরাফ।

অভিযুক্ত মজিবর রহমান (৫৫) চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এ সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসি মজিবরকে পাঠকক্লাবে আটকিয়ে রাখে। ঘটনাস্থলে পুলিশ আসামি মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে পিটিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা করে মোহনপুর থানা পুলিশের দক্ষতায় আসামিকে নিরাপদে রাখা হয়েছে। জনতার রোষানলে পড়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুইজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ সদস্যরা কাজ করছেন।

এবিষয়ে মোহনপুর থানা সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খাঁন জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু