ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীতে সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৬:৩১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৬:৩১:৫৭ অপরাহ্ন
রাজশাহীতে সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩  এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“বন্ধুত্বের বন্ধনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ” স্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে “সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩” এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন। প্রধানমন্ত্রী আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশ এসএসসি ৯৩ এর কার্যনির্বাহী কমিটির আহবায়ক খন্দকার মো. আখতারুজ্জামান সুমন, সদস্য সচিব আবু সামা খান সাস্মু সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
রাজশাহীর মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা স্মৃতিচারণ, মতবিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি-৯৩ ব্যাচ কেবল একটি ব্যাচ নয়, এটি একটি পরিবারের মতো, যেখানে সবাই একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই বন্ধন অটুট রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। দিনব্যাপী এই আয়োজনে ছিল আনন্দঘন মিলনমেলা, সাংস্কৃতিক পরিবেশনা ইত্যাদি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার