ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

নন্দকুজা নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৬:২৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৬:২৯:১৮ অপরাহ্ন
নন্দকুজা নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন নন্দকুজা নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন
নাটোরের গুরুদাসপুরে চাঁচকৈড় শহরের বুকচিরে বয়ে যাওয়া নন্দকুজা নদীকে দখল-দুষণমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ১০টায় পৌর সদরের চাঁচকৈড় নতুন গো-হাটা সংলগ্ন নন্দকুজা নদীতে ফেলা ময়লা আবর্জনার ওপর দাঁড়িয়ে থেকে ওই মানববন্ধন করেন পরিবেশ কর্মী ও এলাকাবাসী।

নন্দকুজার করুন কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সাংবাদিক আলী আক্কাছ, উপজেলা সচেতন নাগরিক ফোরামে আহ্বায়ক এড. রাশিদুল ইসলাম, জীবনসঙ্গী ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম, প্রতিভা যুব উন্নয়ন সংস্থার সভাপতি রাশিদুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ইমাম হাসাইন পিন্টু প্রমূখ।

উপজেলা সচেতন নাগরিক ফোরামে আহ্বায়ক এড. রাশিদুল ইসলাম বলেন- স্রােতস্বীনি নদী প্রবাহমান নন্দকুজার ঢেউ ছিল, ইলিশসহ প্রচুর মাছ ছিল, কুমির ছিল, ছিল জীববৈচিত্র্য। এখন দখল-দূষণে সেই নদীকে সংকুচিত করা হয়েছে। পৌরসভার ময়লা আবর্জনা ফেলার কারণে নদীটি ভাগাড়ে পরিণত হয়েছে। নদী রক্ষার্থে অনতিবিলম্বে সুস্থ্য ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়। সেই সাথে নদীর প্রতি অবহেলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।

উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক আলী আক্কাছ বলেন, ‘গুরুদাসপুর পৌরসভায় ময়লা ফেলার ডাম্পিং স্টেশন না থাকায় সমস্ত আবর্জনা নন্দকুজার বুকে ফেলা হচ্ছে। দখল ও ময়লা ফেলায় নদী ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। পচা আবর্জনার দুর্গন্ধে নদীতে নামা যায়না। নদী পয়স্থী ওই পথ দিয়ে যাতায়াত করাই দুস্কর হয়ে পড়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ বলেন, ‘ডাম্পিং স্টেশন স্থাপনের জায়গা পেয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র পেলেই ময়লা ফেলার ডাম্পিং স্টেশন বাস্তবায়ন করা হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের