ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

যমুনা নদীতে স্টিমার উল্টে মৃত ৬

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৬:২৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৬:২৬:০৮ অপরাহ্ন
যমুনা নদীতে স্টিমার উল্টে মৃত ৬ ছবি: সংগৃহীত
মথুরার বৃন্দাবন এলাকায় যমুনা নদীতে উল্টে গেল স্টিমার। অনেক পর্যটক সেসময় ওই স্টিমারটিতে ছিলেন বলে জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে, এখনও বহু যাত্রী নিখোঁজ।

জেলা শাসক চন্দ্র প্রকাশ সিং জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন প্রথমেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং জলে পড়ে যাওয়া যাত্রীদের টেনে তোলার চেষ্টা করেন। পরে পুলিশ এসে উদ্ধারকাজে হাত লাগায়।

চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কথা বলতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সবকিছু এত তাড়াতাড়ি হল যে কারও কিছু করার সুযোগই ছিল না। মুহূর্তের মধ্যে স্টিমারটি কাত হয়ে উল্টে যায়। চারপাশে তখন শুধু আর্তনাদ আর বাঁচার লড়াই। তাঁরাই জানান, ওই স্টিমারটিতে দুর্ঘটনার সময় জনা ২৫ লোক ছিল।

বর্তমানে ডুবুরি ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলও জলে নেমে নিখোঁজদের খোঁজ চালাচ্ছে। শৃঙ্গার ঘাট এলাকায় টানা তল্লাশি চলছে।

প্রশাসন জানিয়েছে, যতক্ষণ না প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যাচ্ছে, ততক্ষণ এই অভিযান চলবে।

ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন বহু মানুষ। নিখোঁজদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় অপেক্ষা করছেন প্রিয়জনদের খোঁজের জন্য।

পুরো এলাকায় এখন শোক ও উদ্বেগের আবহ। একদিকে উদ্ধারকাজ চলছে, অন্যদিকে প্রতিটি মুহূর্তে বাড়ছে উৎকণ্ঠা। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং দ্রুত নিখোঁজদের খোঁজ মেলার আশায় দিন গুনছে পরিবারগুলি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার